প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে সবাইকে ছাড়িয়ে দ্বিতীয়তে টাইগাররা | প্রিয় বরিশাল সবাইকে ছাড়িয়ে দ্বিতীয়তে টাইগাররা | প্রিয় বরিশাল
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
সন্ধ্যার ভয়ংকর ভাঙনে মানচিত্র থেকে মুছে যাচ্ছে গ্রামের পর গ্রাম তিরিশ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজন মিরপুরে প্রতারক ধরে উল্টো মিথ্যা মামলার শিকার বরিশালের যুবক টকশোতে এনসিপি নেতা নাসীরুদ্দীনকে চরম বেয়াদব বললেন বিএনপি নেতা ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতাকে বরিশাল জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা বরিশালে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি বরিশালের সাইলো চালু না হওয়ায় বাড়ছে ব্যাপক জনদুর্ভোগ ও ক্ষোভ বরিশের ভাইরাল শান্ত সাইকেল চুরি করার সময় হাতেনাতে আটক কুয়াকাটায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ওপর বর্বরোচিত হামলা

সবাইকে ছাড়িয়ে দ্বিতীয়তে টাইগাররা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১

চট্টগ্রামে সিরিজের শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ১২০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে টাইগাররা। এর ফলে তিন ম্যাচ সিরিজের তিনটিতেই জিতে ওয়াটওয়াশ হল ওয়েস্ট ইন্ডিজ। তবে ম্যাচটি ছিল আন্তর্জাতিক সুপার কাপে নিজেদের উপরে নেয়ার মিশন। যা সফলই হয়েছে বাংলাদেশ।

ম্যাচের শুরুতে টস হেরে ব্যাটিংয়ে নামে টাইগাররা। লিটন দাস ব্যর্থ হলেও বাংলাদেশের চার পণ্ডের অর্ধশতকে ২৯৭ রানের বড় ইনিংস পায় টাইগাররা। জবাবে ১৭৭ রানে থামে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৪৭ রানের ইনিংস খেলেন পাওয়েল। অন্যদিকে টাইগারদের হয়ে ৩ টি উইকেট নেন সাইফুদ্দিন। এছাড়াও দুইটি করে উইকেট নেন মোস্তাফিজ ও মিরাজ।

ম্যাচ সেরা হয়েছেন মুশফিকুর রহিম এবং  সিরিজ সেরা হয়েছেন সাকিব আল হাসান।

২০২৩ বিশ্বকাপে ডায়রেক্ট খেলতে হলে রযাংকিং প্রথম ৭ দলের মধ্যে থাকতে হবে। আর তার জন্য ২০২০ সালের মে মাস থেকে শুরু হওয়া সুপার লিগে প্রতিটি ম্যাচ জেতার জন্য প্রতিটা দল পাবে ১০ পয়েন্ট। হারলে কোন পয়েন্ট পাবেনা আর বৃষ্টির জন্য ম্যাচ পরিত্যাক্ত হলে উভয় দলই পাবে ৫ পয়েন্ট করে।

করোনার জন্য ২০২০ সালে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ সুপার কাপের কোন ম্যাচই খেলেনি। এটাই দুই দলের প্রথম সিরিজ ছিল। যার তিনটি ম্যাচই জয় করে পূর্ণ ৩০ পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ। একদিক দিক দিয়ে দেখলে সবার উপরেই চলে গেলো টাইগাররা। রান রেটের দিকে সবাইকে ছাড়িয়ে বাংলাদেশ। ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থায় আছে বাংলাদেশ। তবে অস্ট্রেলিয়ার পয়েন্ট বাংলাদেশ থেকে শুধু বেশি।

আসন্ন নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশের ম্যাচ আছে তিনটি। ঐ ম্যাচগুলো জয় করতে পারলে বিশ্বকাপের জন্য আরও এগিয়ে যাবে বাংলাদেশ।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102