প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে ঝালকাঠিতে বিদ্যুৎ বিহীন ইউনিয়ন পরিষদ! | প্রিয় বরিশাল ঝালকাঠিতে বিদ্যুৎ বিহীন ইউনিয়ন পরিষদ! | প্রিয় বরিশাল
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজন মিরপুরে প্রতারক ধরে উল্টো মিথ্যা মামলার শিকার বরিশালের যুবক টকশোতে এনসিপি নেতা নাসীরুদ্দীনকে চরম বেয়াদব বললেন বিএনপি নেতা ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতাকে বরিশাল জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা বরিশালে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি বরিশালের সাইলো চালু না হওয়ায় বাড়ছে ব্যাপক জনদুর্ভোগ ও ক্ষোভ বরিশের ভাইরাল শান্ত সাইকেল চুরি করার সময় হাতেনাতে আটক কুয়াকাটায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ওপর বর্বরোচিত হামলা বরিশালের মহানবীকে নিয়ে কটূক্তি করার যুবককে মারধর মাদ্রাসা ও এতিমখানার জমি দখলের অভিযোগে পিতা ও দুই পুত্র কারাগারে

ঝালকাঠিতে বিদ্যুৎ বিহীন ইউনিয়ন পরিষদ!

রাজাপুর প্রতিনিধি
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৮ জুন, ২০২১

দীর্ঘ ২ বছর যাবৎ বিদ্যুৎ বিল বকেয়া থাকায় ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়ন পরিষদে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বিদ্যুৎ বিভাগ। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে পরিষদে সেবা নিতে আসা স্থানীয় নাগরিকদের।

সূত্র জানায়, বিদ্যুৎ বিভাগ বকেয়া বিল আদায়ের জন্য মাইকিং সহ বিভিন্ন সময়ে নোটিশ দিয়েছেন কিন্তু ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের গাফেলতির কারণে তাদের বিল পরিশোধ করা হয়নি। পরিষদে প্রায় ত্রিশ হাজার টাকা পাওনা থাকায় বিদ্যুৎ বিভাগ গত ১ সপ্তাহ আগে পরিষদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন।

বিদ্যুৎ বিহীন পরিষদ এতোদিন অতিবাহিত হলেও পূর্নরায় বিদ্যুৎ সংযোগ আনতে নেই কোন উদ্যোগ।পরিষদে সেবা নিতে আসা লিটন, গৌতম, লাবলী, রিজিয়া বেগম, কামাল ও ফোরকান জানান, তারা তিন চার দিন পর্যন্ত জন্ম সনদ নেওয়ার জন্য পরিষদে আসেন কিন্তু বিদ্যুৎ না আসা পর্যন্ত দিতে পারবে না বলে ছাফ জানিয়ে দেন এবং উদ্দ্যোক্তা শামিম বলেন, সার্ভারে খুব সমস্যা।

নাম প্রকাশে অনিচ্ছুক পরিষদে কর্মরত এক ব্যক্তি বলেন, এই তীব্র তাবদাহে পরিষদে বসে অফিস করা খুবই কষ্ট হচ্ছে।

রাজাপুর বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তা জানান, ইউনিয়ন পরিষদের লাইন এর আগেও দু’বার বিচ্ছন্ন করা হয়েছিল তখন ইউপি চেয়ারম্যান মজিবুল হক মৃধা কিছু টাকা পরিশোধ করে এবং মুচলেখা দিয়ে পূর্নরায় সংযোগ নিয়েছিলো।

তার পরে আবার প্রায় ২ বছর বিদ্যুৎ বিল পরিশোধ করেননি। বর্তমানে তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

ইউপি চেয়ারম্যান মো. মজিবুল হক মৃধা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নর বিষয়ে সত্বতা স্বীকার করে বলেন, “পরিষদে হোল্ডিং ট্যাক্স (চৌকিদারী ট্যাক্স) ঠিকমতো উঠেনা বিদায় বিদ্যুৎ বিল দিতে পারিনি। খুব শীঘ্রই তাদের পাওনা টাকা পরিশোধ করে লাইন চালু করব।”

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102