প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে | প্রিয় বরিশাল মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে | প্রিয় বরিশাল
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম বরিশাল জেনারেল হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে চরম উদাসীনতা বাংলার ভেনিস বরিশাল সম্ভাবনার অনন্য জনপদ

মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

বরিশালের নদী তীরগুলোতে এখন জেলেদের ব্যস্ত সময় কাটছে জাল বোনা ও নৌকা মেরামতে। মা ইলিশ রক্ষায় চলা ২২ দিনের নিষেধাজ্ঞায় বরিশাল বিভাগের ছয় জেলায় কর্মহীন হয়ে পড়েছেন প্রায় তিন লাখ ৭০ হাজার জেলে। ভোলা জেলায় কর্মহীন জেলের সংখ্যা সবচেয়ে বেশি, যা প্রায় দুই লাখের কাছাকাছি। জেলার ঊনসত্তরটি ইউনিয়নের মধ্যে মাত্র আটটিতে চাল বিতরণ শুরু হয়েছে। বাকি একষট্টি ইউনিয়নের জেলেরা এখনো সরকারি খাদ্য সহায়তার অপেক্ষায় দিন কাটাচ্ছেন। জীবন বাঁচাতে চালের পাশাপাশি তেল, নুন ও নগদ অর্থ সহায়তার দাবি জানিয়েছেন অসহায় জেলেরা। বরগুনা ও পটুয়াখালীতেও সমুদ্রে কাঙ্ক্ষিত মাছ না পেয়ে জেলেদের মাথায় ঋণের বোঝা চেপেছে। নিষেধাজ্ঞা শুরুর পর তিন দিন পার হলেও অনেকেই এখনো সরকারি কোনো চাল পাননি। পরিবার-পরিজন নিয়ে চরম অনিশ্চয়তা ও অনাহারে দিন কাটাতে হচ্ছে তাদের।

প্রশাসনের কঠোর অবস্থান

মা ইলিশ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগ। ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ বলেন, ছাব্বিশে অক্টোবর পর্যন্ত সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ রয়েছে এবং এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের পরিচালক মো. কামরুল হাসান জানান, নিবন্ধিত জেলেদের মাঝে ইতোমধ্যে বরাদ্দকৃত চাল বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। দ্রুতই সব ক্ষতিগ্রস্ত জেলের ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

এই সংবাদ আরো পড়তে ভিজিট করুন: www.priyobarishal.com

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102