প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশালের গৌরনদীতে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার | প্রিয় বরিশাল বরিশালের গৌরনদীতে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার | প্রিয় বরিশাল
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজন মিরপুরে প্রতারক ধরে উল্টো মিথ্যা মামলার শিকার বরিশালের যুবক টকশোতে এনসিপি নেতা নাসীরুদ্দীনকে চরম বেয়াদব বললেন বিএনপি নেতা ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতাকে বরিশাল জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা বরিশালে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি বরিশালের সাইলো চালু না হওয়ায় বাড়ছে ব্যাপক জনদুর্ভোগ ও ক্ষোভ বরিশের ভাইরাল শান্ত সাইকেল চুরি করার সময় হাতেনাতে আটক কুয়াকাটায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ওপর বর্বরোচিত হামলা বরিশালের মহানবীকে নিয়ে কটূক্তি করার যুবককে মারধর মাদ্রাসা ও এতিমখানার জমি দখলের অভিযোগে পিতা ও দুই পুত্র কারাগারে

বরিশালের গৌরনদীতে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

শামীম আহমেদ 
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৮ জুন, ২০২১
????????????????????????????????????

বরিশালের গৌরনদী উপজেলা হাসপাতাল থেকে অজ্ঞাত বৃদ্ধ (৬০) মরদেহ উদ্ধার করা হয়েছে।
উপজেলা হাসপাতালের ইমারজেন্সি বিভাগের চিকিৎসক মোঃ টিপু সুলতান জানান, মঙ্গলবার সকালে অজ্ঞাত বৃদ্ধকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন গৌরনদী ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গৌরনদী মডেল থানার ওসি তদন্ত মোঃ তৌহিদুজ্জামান জানান, উপজেলার কাসেমাবাদ বাসষ্ট্যান্ডে অজ্ঞাত বৃদ্ধকে পরে থাকতে দেখে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা। এসময় বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সে (বৃদ্ধ) মৃত্যুবরন করেন।

তিনি আরও জানান, দুপুরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি পরিচয় খুঁজে পাওয়ার জন্য বিভিন্ন থানায় বৃদ্ধের ছবিসহ ম্যাসেজ পাঠানো হয়েছে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102