প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে এমপি পংকজ নাথের গাড়ি ভাঙচুরের মামলায় গ্রেপ্তার ৫ | প্রিয় বরিশাল এমপি পংকজ নাথের গাড়ি ভাঙচুরের মামলায় গ্রেপ্তার ৫ | প্রিয় বরিশাল
সোমবার, ০১ জুন ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
নাগরিক দাবি: সাধারণ বরিশালবাসীর জন্য নির্দিষ্ট সময়ের জন্য উন্মুক্ত হোক ডিসি লেক ও শতবর্ষী ‘পদ্মপুকুর’ দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দ রিয়াজুল করিম সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই সাবেক শিক্ষার্থী ঝালকাঠিতে বিস্ফোরক ও ভাঙচুর মামলায় জর্দা শামীম ও তার ভাই কারাগারে দেশ থেকে বিচারহীনতার সংস্কৃতি দূর করার দাবি যাত্রী সেবা কল্যাণ সমিতির বিসিসির ২৫ নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর ও তাদের স্বজনদের নির্বাচনী তোড়জোড় শিশু রামিসা হত্যাকারীর ফাঁসি ও নিরাপদ ঈদুল আজহার দাবিতে কাল জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন চরমোনাইতে ‘বাইতুল আমান জামে মসজিদ’ উদ্বোধন করলেন শায়খে চরমোনাই বিসিসির ২৫ নং ওয়ার্ডে বিএনপির কাউন্সিলর প্রার্থী হতে চান যারা

এমপি পংকজ নাথের গাড়ি ভাঙচুরের মামলায় গ্রেপ্তার ৫

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১

বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। এই মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৯ জুন) দুপুরে ২৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২০ জনকে আসামি করে মামলা করেন উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম সরদার।

এর আগে মঙ্গলবার (৮ জুন) রাত সাড়ে ৯টার দিকে হিজলা উপজেলার খুন্না বন্দরে এ ঘটনা ঘটে। গাড়ির গ্লাস ভেঙে চালক আহত হয়েছেন।

মামলার বাদী জানান, হিজলা উপজেলার বড়জালিয়া ও গুয়াবাড়িয়া ইউনিয়নে দলীয় কর্মসূচিতে মঙ্গলবার বিকালে অংশগ্রহণ করেন এমপি পংকজ নাথ। এরপর স্থানীয় ডাকবাংলোতে বিশ্রাম নেন। রাত সোয়া ৯টার দিকে ডাকবাংলো থেকে হিজলা ফেরিঘাটের দিকে যাত্রা করেন। হিজলা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের কাছাকাছি পৌঁছালে একদল বিক্ষুব্ধ লোক তার গাড়িতে ইট নিক্ষেপ করে। এতে গাড়ির গ্লাস ভেঙে চালক শুক্কুর আহত হন।

এমপির গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনার সত্যতা নিশ্চিত করে হিজলা থানার পরিদর্শক (তদন্ত) তারিকুল ইসলাম রাসেল বলেন, এমপি সাহেব সুস্থ ও স্বাভাবিক আছেন। তার গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় দায়েরকৃত মামলায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এ বিষয়ে সংসদ সদস্য পংকজ নাথ বলেন, স্থানীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদকের সঙ্গে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এনায়েত গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলের জেরে হামলার ঘটনা ঘটেছে। ওই পথ ধরে যাওয়ার সময় এমন পরিস্থিতির মুখোমুখি হই আমি।

প্রসঙ্গত, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে সংসদ সদস্য পংকজ নাথের দ্বন্দ্ব চলছে। এর জের ধরে প্রতিনিয়ত মেহেন্দিগঞ্জ ও হিজলায় চলছে হামলা-সংঘর্ষ। এসব ঘটনায় হিজলায় দুজন এবং মেহেন্দিগঞ্জে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026,
Design By MrHostBD
themesba-lates1749691102