প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশালের উজিরপুরে ভেজাল বিরোধী অভিযানে ৮ ব্যবসায়ীকে জরিমানা | প্রিয় বরিশাল বরিশালের উজিরপুরে ভেজাল বিরোধী অভিযানে ৮ ব্যবসায়ীকে জরিমানা | প্রিয় বরিশাল
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম বরিশাল জেনারেল হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে চরম উদাসীনতা

বরিশালের উজিরপুরে ভেজাল বিরোধী অভিযানে ৮ ব্যবসায়ীকে জরিমানা

উজিরপুর প্রতিনিধি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১

ভেজাল বিরোধী অভিযানে বরিশাল জেলার উজিরপুর উপজেলার ৮ ব্যবসায়ীকে ১২ হাজার ৫শ টাকা জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বরিশাল। বৃহস্পতিবার সকালে উপজেলার ডাবেরকুল ও হাবীবপুর বাজারে অভিযান চালিয়ে এ অর্থদন্ড দেওয়া হয়।

দন্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন- রুবেল স্টোরের মালিক মোঃ রুবেল, সোহেল স্টোরের মোঃ সোহেল, লামিয়া স্টোরের মিজানুর রহমান, রুকাইয়া স্টোরের আইয়ুব আলি বেপারী, ইদ্রিস স্টোরের ইদ্রিস আলী, রফিক স্টোরের রফিকুল ইসলাম, হাচান স্টোরের মোঃ হাচান ও মল্লিক ফল স্টোরের মালিক নাসির মল্লিক।

জানা গেছে, ভোক্তার স্বার্থ রক্ষায় ওই এলাকায় অভিযান পরিচালনা করেন বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সাফিয়া সুলতানা। এসময় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা ও পণ্যে মোড়ক না থাকায় ওই এলাকার আটজন ব্যবসায়ীকে ১২ হাজার ৫শ টাকা অর্থদন্ড দেন তিনি। অভিযানে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি দল সহযোগিতা করেছে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102