প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশালে অল ইউরোপীয় ইউনিয়ন বাংলা প্রেস ক্লাব সভাপতিকে ফুলেল শুভে বরিশালে অল ইউরোপীয় ইউনিয়ন বাংলা প্রেস ক্লাব সভাপতিকে ফুলেল শুভে
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

বরিশালে অল ইউরোপীয় ইউনিয়ন বাংলা প্রেস ক্লাব সভাপতিকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
সাংবাদিক নেতা ও প্রবাসী বিএনপি নেতা

বরিশালে অল ইউরোপীয় ইউনিয়ন বাংলা প্রেস ক্লাব সভাপতিকে ফুলেল শুভেচ্ছা

অল ইউরোপীয় ইউনিয়ন বাংলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ জাহিদ মোমিন চৌধুরী বরিশাল সফরে আসলে তাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করেছে বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দল।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর গড়িয়ারপাড় এলাকায় এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় বরিশাল মহানগর শাখার ২৫ নং ওয়ার্ড এর সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক রাজিব মোল্লা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক তারিক সুলাইমান-এর নেতৃত্বে শত শত নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

বিএনপি সবসময় গণতন্ত্রের পক্ষে কাজ করেছে : জাহিদ মোমিন চৌধুরী

এ সময় বক্তব্যে মোহাম্মদ জাহিদ মোমিন চৌধুরী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় দেশের মানুষ ও গণতন্ত্রের পক্ষে কাজ করে আসছে। বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষের কল্যাণে যে অবদান রেখে গেছেন, তা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

এছাড়া, তার মৃত্যুর পর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও জনগণের অধিকার আদায়ে নিরলসভাবে কাজ করে গেছেন। তিনি বলেন, নেত্রীর মৃত্যুর শোককে শক্তিতে রূপান্তরিত করে আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

গণতন্ত্র ও ভোটাধিকারের আন্দোলনের কথা তুলে ধরেন তারিক সুলাইমান

অপরদিকে, বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক তারিক সুলাইমান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর নির্দেশে ২০২৪ সালের ২৮ অক্টোবর দেশের গণতন্ত্র ও ভোটাধিকার আদায়ের আন্দোলন বাস্তবায়ন করতে গিয়ে তিনি র‍্যাবের হাতে গ্রেপ্তার হন।

তিনি আরও বলেন, বিশেষ ক্ষমতা আইনে তাকে মামলার ১ নম্বর আসামি করা হয়, যা সকলেরই জানা। তবে বর্তমানে দলের লক্ষ্য একটাই— বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ করা এবং আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের প্রার্থীদের বিজয় নিশ্চিত করা।

উপস্থিত নেতৃবৃন্দ

এ সময় আরও উপস্থিত ছিলেন বরিশাল নগরীর ৩০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জসিম উদ্দিন, ৩ নম্বর ওয়ার্ড সদস্য সচিব মো. মনির সরদার, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সম্পাদক আবদুল্লাহ হিরু, ২৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা ঝন্টু হাওলাদার, ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা মো. ফোরকান, মো. লিটন, স্বেচ্ছাসেবক নেতা ইকবালসহ শতাধিক নেতা-কর্মী।

সবশেষে, অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানোর মাধ্যমে অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শেষ হয়।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026,
Design By MrHostBD
themesba-lates1749691102