প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশালে বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ একজন আটক | বরিশাল ক্রাইম বরিশালে বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ একজন আটক | বরিশাল ক্রাইম
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম বরিশাল জেনারেল হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে চরম উদাসীনতা

বরিশালে বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ একজন আটক

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
দেশি অস্ত্র

বরিশালে বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ একজন আটক

বরিশাল: বরিশালে বিশেষ অভিযানে দুইটি দেশীয় ধারালো অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছে
বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)-এর মিডিয়া সেল।

আটক ব্যক্তির নাম মো. মিরাজ খান। তিনি বরিশাল নগরীর কাউনিয়া এলাকার ৭ নম্বর ওয়ার্ডের ভাটিখানা সেকশন রোড এলাকার বাসিন্দা এবং মো. আইয়ুব আলী খানের ছেলে।

এদিকে পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুনের নেতৃত্বে একটি বিশেষ অভিযানিক দল সোমবার (১৯ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে অভিযান পরিচালনা করে।

পরবর্তীতে কাউনিয়া থানাধীন ভাটিখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে অবস্থিত
কথিত ‘পোড়াবাড়ি’ এলাকার ভেতরে মো. লিটন হাওলাদারের পরিত্যক্ত একটি টিনের ঘরে
অভিযানটি চালানো হয়।

অভিযান চলাকালে ওই টিনের ঘরে তল্লাশি চালিয়ে পুলিশ
দুইটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করে। একই সময়ে ঘটনাস্থল থেকেই মো. মিরাজ খানকে আটক করা হয়।

অপরদিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল জানায়, উদ্ধারকৃত অস্ত্র জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102