প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে সুফিয়া কামাল হলে চরম সংকট | প্রিয় বরিশাল সুফিয়া কামাল হলে চরম সংকট | প্রিয় বরিশাল
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজন মিরপুরে প্রতারক ধরে উল্টো মিথ্যা মামলার শিকার বরিশালের যুবক টকশোতে এনসিপি নেতা নাসীরুদ্দীনকে চরম বেয়াদব বললেন বিএনপি নেতা ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতাকে বরিশাল জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা বরিশালে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি বরিশালের সাইলো চালু না হওয়ায় বাড়ছে ব্যাপক জনদুর্ভোগ ও ক্ষোভ বরিশের ভাইরাল শান্ত সাইকেল চুরি করার সময় হাতেনাতে আটক কুয়াকাটায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ওপর বর্বরোচিত হামলা বরিশালের মহানবীকে নিয়ে কটূক্তি করার যুবককে মারধর মাদ্রাসা ও এতিমখানার জমি দখলের অভিযোগে পিতা ও দুই পুত্র কারাগারে

সুফিয়া কামাল হলে চরম সংকট

ববি প্রতিনিধি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয়

ওয়াশরুম বেহাল, পানির অভাবে দুর্ভোগে শিক্ষার্থীরা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কবি সুফিয়া কামাল হলে দীর্ঘদিন ধরে ওয়াশরুমের বেহাল অবস্থা, তীব্র পানির সংকট ও পরিচ্ছন্নতার ঘাটতি নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন প্রায় চার শতাধিক আবাসিক ছাত্রী। ফলে তাদের স্বাভাবিক জীবনযাপন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

প্রথমত, সরেজমিনে গিয়ে দেখা যায় হলের একাধিক তলার বেশিরভাগ গোসলখানা ও টয়লেটের দরজা দীর্ঘদিন ধরে নষ্ট অবস্থায় পড়ে আছে। যদিও কিছু জায়গায় মেরামত কাজ চলছে, তবে শিক্ষার্থীদের দাবি—দীর্ঘ সময় পার হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই।

কার্যকর উদ্যোগ নেই, বাড়ছে দুর্ভোগ

শিক্ষার্থীরা জানান, বিষয়টি বারবার কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে প্রায়ই ওয়াশরুম ব্যবহার অনুপযোগী হয়ে পড়ছে এবং মিলছে না স্থায়ী সমাধান।

এদিকে হলের বিভিন্ন ফ্লোরে পর্যাপ্ত পানির ফিল্টার না থাকায় বিশুদ্ধ পানির জন্য চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। শুধু খাবার পানিই নয়, দৈনন্দিন ব্যবহারের পানির সংকটও তীব্র। পর্যাপ্ত পানি না থাকায় গোসলের জন্য শিক্ষার্থীদের বালতি হাতে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। পাশাপাশি অধিকাংশ বেসিনের পানির কলও নষ্ট হয়ে রয়েছে।

পরিচ্ছন্নতা নিয়ে গুরুতর অভিযোগ

হলের পরিচ্ছন্নতা নিয়েও রয়েছে ব্যাপক অভিযোগ। আবাসিক শিক্ষার্থীদের ভাষ্য, দায়িত্বপ্রাপ্ত ক্লিনাররা নিয়মিত পরিষ্কার করেন না। ফলে ওয়াশরুম ও বেসিন প্রায় সবসময় স্যাঁতসেঁতে ও নোংরা থাকে, যা মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।

সুফিয়া কামাল হলের শিক্ষার্থী ওফিজা আক্তার টুম্পা বলেন, ওয়াশরুমের দরজা কয়েক সপ্তাহ ধরে মেরামতের কথা বলা হলেও এখনো ঠিক হয়নি। গোসল করতে গেলে সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকতে হয়, আর বেসিনের কল নষ্ট থাকলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

আরেক শিক্ষার্থী নাইমা ইসলাম সিলভী অভিযোগ করেন, ক্লিনারদের অবহেলার কারণে প্রায়ই নোংরা পরিবেশে থাকতে হচ্ছে। বিষয়টি জানালে অনেক সময় দুর্ব্যবহারের শিকার হতে হয়। পাশাপাশি বিদ্যুৎ সংক্রান্ত সমস্যা নিজের খরচে ঠিক করতে হচ্ছে বলেও জানান তিনি।

কর্তৃপক্ষের বক্তব্য

শিক্ষার্থী সাদিয়া আফরিন জানান, হলের সমস্যা নিয়ে গেলে সবাই দায়িত্ব এড়িয়ে একে অপরের কাছে পাঠিয়ে দেন। ফ্লোরম্যামদের তদারকি কার্যত নেই। অনেক সময় গভীর রাত পর্যন্ত খাবার পানির জন্য অপেক্ষা করতে হয় এবং এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে ঘুরে পানি সংগ্রহ করতে হয়।

হলের সার্বিক সমস্যা নিয়ে ভারপ্রাপ্ত প্রভোস্ট ড. মনোয়ারা বেগমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মন্তব্য করতে রাজি হননি।

তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম জানান, হলে কিছু সমস্যা রয়েছে। একজন ক্লিনার দীর্ঘদিন অসুস্থ থাকায় এ পরিস্থিতি তৈরি হয়েছিল। ইতোমধ্যে নতুন ক্লিনার নিয়োগ দেওয়া হয়েছে এবং অন্যান্য সমস্যাও দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি।

আরও স্থানীয় শিক্ষাবিষয়ক খবর জানতে ভিজিট করুন:
প্রিয় বরিশাল

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102