প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে লাউ গাছ নিয়ে রক্তক্ষয় | প্রিয় বরিশাল লাউ গাছ নিয়ে রক্তক্ষয় | প্রিয় বরিশাল
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজন মিরপুরে প্রতারক ধরে উল্টো মিথ্যা মামলার শিকার বরিশালের যুবক টকশোতে এনসিপি নেতা নাসীরুদ্দীনকে চরম বেয়াদব বললেন বিএনপি নেতা ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতাকে বরিশাল জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা বরিশালে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি বরিশালের সাইলো চালু না হওয়ায় বাড়ছে ব্যাপক জনদুর্ভোগ ও ক্ষোভ বরিশের ভাইরাল শান্ত সাইকেল চুরি করার সময় হাতেনাতে আটক কুয়াকাটায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ওপর বর্বরোচিত হামলা বরিশালের মহানবীকে নিয়ে কটূক্তি করার যুবককে মারধর মাদ্রাসা ও এতিমখানার জমি দখলের অভিযোগে পিতা ও দুই পুত্র কারাগারে

লাউ গাছ নিয়ে রক্তক্ষয়

পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
লাউ গাছ

পারিবারিক সংঘর্ষে নারী গুরুতর আহত

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দাউদখালি ইউনিয়নের দেবত্র ৩ নম্বর ওয়ার্ড গ্রামে লাউ গাছকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় এক নারী গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে জাহাঙ্গীর তালুকদারের বাড়ির সামনে একই পরিবারের সদস্যদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তা সংঘর্ষে রূপ নেয়।

দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম

এক পর্যায়ে নরেন চন্দ্র মালাকারের ছেলে পরিমল চন্দ্র মালাকার ওরফে লিটন মালাকার (স্থানীয়ভাবে মানসিক রোগী হিসেবে পরিচিত) তার হাতে থাকা দা দিয়ে শিখা রানী (স্বামী: উত্তম চন্দ্র মালাকার) কে কুপিয়ে গুরুতর আহত করে।

আঘাতে শিখা রানীর থুতনির একটি অংশ চারটি দাঁতসহ বিচ্ছিন্ন হয়ে যায়। তার অবস্থার দ্রুত অবনতি হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে আমুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বরিশাল মেডিকেলে রেফার

কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

অভিযুক্ত আটক, তদন্ত চলছে

ঘটনার পরপরই স্থানীয় জনগণ অভিযুক্ত পরিমল চন্দ্র মালাকার ওরফে লিটন মালাকারকে আটক করে মঠবাড়িয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

মঠবাড়িয়া থানা পুলিশ জানায়, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

পিরোজপুর ও বরিশাল অঞ্চলের সর্বশেষ অপরাধ সংক্রান্ত খবর পেতে ভিজিট করুন:
প্রিয় বরিশাল

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102