প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে নাসরিন হকের ইন্তেকালে শোক | প্রিয় বরিশাল নাসরিন হকের ইন্তেকালে শোক | প্রিয় বরিশাল
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম বরিশাল জেনারেল হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে চরম উদাসীনতা

নাসরিন হকের ইন্তেকালে শোক

বানারীপাড়া প্রতিনিধি
  • প্রকাশিতঃ শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
নাসরিন হক

সাবেক হুইপ শহিদুল হক জামালের সহধর্মিণীর প্রয়াণ

বানারীপাড়া–স্বরূপকাঠী আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক হুইপ ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা প্রয়াত সৈয়দ শহিদুল হক জামালের সহধর্মিণী নাসরিন হক আর নেই।

শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ৪টার দিকে ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি তিন ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। পরিবার সূত্র জানায়, নাসরিন হক ছিলেন একজন অতিথিপরায়ণ, ধর্মভীরু ও মানবিক গুণসম্পন্ন মহিয়সী নারী।

রোববার জানাজা ও দাফন

এদিকে রোববার (১ ফেব্রুয়ারি) বাদ জোহর ঢাকার ক্যান্টনমেন্টের আল্লাহু মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পরে আজিমপুর কবরস্থানে স্বামীর কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

অন্যদিকে তাঁর ইন্তেকালে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন তারা।

সবশেষে নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন।

বরিশাল ও দক্ষিণাঞ্চলের সর্বশেষ খবর পেতে ভিজিট করুন —
প্রিয় বরিশাল

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102