প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বিসিসি নির্বাচনে আলোচনার তুঙ্গে মাসুদ হাসান মামুন | প্রিয় বরিশাল বিসিসি নির্বাচনে আলোচনার তুঙ্গে মাসুদ হাসান মামুন | প্রিয় বরিশাল
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম বরিশাল জেনারেল হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে চরম উদাসীনতা

বিসিসি নির্বাচনে আলোচনার তুঙ্গে মাসুদ হাসান মামুন

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশিতঃ শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
মাসুদ হাসান মামুন

বিসিসি নির্বাচনে আলোচনার তুঙ্গে মাসুদ হাসান মামুন

জাতীয় সংসদ নির্বাচনের আমেজ কাটতে না কাটতেই এখন দেশজুড়ে বইছে স্থানীয় সরকার নির্বাচনের হাওয়া। বিশেষ করে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচনকে কেন্দ্র করে চায়ের টেবিল থেকে শুরু করে রাজনৈতিক ড্রয়িং রুম পর্যন্ত চলছে নানা সমীকরণ। এবারের নির্বাচনে বরিশাল বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মুখে এককভাবে উঠে আসছে এক ‘চমকপ্রদ’ নাম—বরিশাল মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন।

তৃণমূলের পছন্দ ও রাজপথের লড়াকু সৈনিক

রাজনৈতিক বিশ্লেষক ও স্থানীয় নেতাকর্মীদের মতে, মাসুদ হাসান মামুন একজন পরিচ্ছন্ন ও ত্যাগী রাজনীতিবিদ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

তিনি কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক হওয়ার পাশাপাশি দীর্ঘদিন ধরে বরিশাল মহানগর যুবদলের হাল ধরে আছেন।

অতীতে ছাত্রদলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ পদে থেকেও তিনি দক্ষতার পরিচয় দিয়েছেন।

ফলস্বরূপ, আসন্ন সিটি নির্বাচনে তৃণমূলের একটি বড় অংশ তাকেই মেয়র পদে দলের কাণ্ডারী হিসেবে দেখতে চায়।

উল্লেখ্য যে, বিগত আন্দোলন-সংগ্রামে রাজপথে সম্মুখসারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন মামুন।

রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে জেল-জরিমানা ও অসংখ্য মামলার মুখোমুখি হলেও দলের আদর্শ থেকে বিচ্যুত হননি তিনি।

বিশেষ করে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার বলিষ্ঠ নেতৃত্বে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছে, যা বিএনপির নিরঙ্কুশ বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আধুনিক বরিশাল গড়ার প্রত্যাশা

আসন্ন নির্বাচনে প্রার্থিতা প্রসঙ্গে মাসুদ হাসান মামুন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি গত সংসদ নির্বাচনে বিশাল জয় পেয়েছে।

তিনি বলেন, “দেশনায়ক তারেক রহমান যোগ্য ব্যক্তিকেই যোগ্য স্থানে বসাবেন।

তাঁর সিদ্ধান্তই চূড়ান্ত এবং আমরা সবাই মিলে একটি আধুনিক বাংলাদেশ ও আধুনিক বরিশাল গড়তে কাজ করে যাবো।”

স্থানীয়রা মনে করছেন, দীর্ঘদিনের পরীক্ষিত ও তরুণ নেতা হিসেবে মামুন মনোনয়ন পেলে বরিশাল সিটি কর্পোরেশনে বিএনপির অবস্থান আরও সুসংহত হবে।

এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত বিসিসি নির্বাচনে কার গলায় ওঠে মনোনয়নের মালা।

আরও পড়ুন: বরিশালের স্থানীয় রাজনীতির সর্বশেষ খবর

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102