প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বিসিসির ২৫ নং ওয়ার্ডে বিএনপির কাউন্সিলর প্রার্থী হতে চান যারা | প্রিয় বরিশাল বিসিসির ২৫ নং ওয়ার্ডে বিএনপির কাউন্সিলর প্রার্থী হতে চান যারা | প্রিয় বরিশাল
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম বরিশাল জেনারেল হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে চরম উদাসীনতা

বিসিসির ২৫ নং ওয়ার্ডে বিএনপির কাউন্সিলর প্রার্থী হতে চান যারা

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
বিসিসির ২৫ নং ওয়ার্ডে বিএনপির কাউন্সিলর প্রার্থী

বিসিসির ২৫ নং ওয়ার্ডে বিএনপির কাউন্সিলর প্রার্থী হতে চান যারা

বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) ২৫ নং ওয়ার্ডে আগামী নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তোড়জোড় শুরু হয়েছে।

এই ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের একাধিক হেভিওয়েট নেতাকর্মী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহ প্রকাশ করেছেন।

স্থানীয় রাজনীতিতে সক্রিয় এবং দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করা এই নেতারা ইতিমধ্যেই এলাকায় উপহার সামগ্রী প্রদান ও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করা শুরু করে দিয়েছেন।

২৫ নং ওয়ার্ড থেকে বিএনপির  প্রার্থী হতে ইচ্ছুক সম্ভাব্য তালিকায় রয়েছেন মাঠপর্যায়ের বেশ কয়েকজন পরিচিত মুখ।

তারা দলের আন্দোলন-সংগ্রামে যেমন সক্রিয় ছিলেন তেমনি সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমেও সাধারণ মানুষের মাঝে নিজেদের অবস্থান তৈরি করার চেষ্টা করছেন।

সম্ভাব্য প্রার্থী তালিকায় যাদের নাম শোনা যাচ্ছে:

  • মোঃ নুরুজ্জামান দোলন: তিনি বরিশাল মহানগর ২৫নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি, বরিশাল মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং একইসঙ্গে বর্তমান যুবদলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সাবেক আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন।
  • মোঃ নূরে আলম খান: তিনি ২৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য সচিব হিসেবে দলীয় কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
  • রাজিব মোল্লা: তৃণমূল থেকে উঠে আসা এই নেতা বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবং বরিশাল মহানগর ২৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন।
  • মোঃ কাওছার মোল্লা: তিনি বরিশাল মহানগর ২৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সম্পাদকের পদে থেকে দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করেছেন।
  • মোঃ সমির হোসেন: তিনি বরিশাল মহানগর ২৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন।
  • হানিফ খান: যুব সমাজের প্রতিনিধি হিসেবে তিনি বরিশাল মহানগর ২৫নং ওর্য়াড যুবদলের বর্তমান সদস্য সচিবের দায়িত্বে আছেন।
  • আবুল কালাম আজাদ: শ্রমিক রাজনীতিতে পরিচিত মুখ এবং বর্তমানে তিনি বরিশাল বিভাগীয় শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

মাঠে ভোটারদের মূল্যায়ন

স্থানীয় ভোটাররা জানান, ২৫ নং ওয়ার্ডের উন্নয়ন জলাবদ্ধতা নিরসন এবং মাদকমুক্ত সমাজ গঠনে যিনি সাহসী ভূমিকা রাখবেন তাকেই তারা প্রতিনিধি নির্বাচন করবেন।

ভোটারদের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের সমার্থন পেতে প্রার্থীরা এখন থেকেই যোগাযোগের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক কর্মসূচিতে উপস্থিতি বাড়াচ্ছেন।

আরও পড়ুন: বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনী হাওয়া ও স্থানীয় রাজনীতির খবর

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102