প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বিসিসির ২৫ নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর ও তাদের স্বজনদের নির্বাচনী তোড়জোড় | প্রিয় বরিশাল বিসিসির ২৫ নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর ও তাদের স্বজনদের নির্বাচনী তোড়জোড় | প্রিয় বরিশাল
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
মৃত্যুর গুজবে রণক্ষেত্র আগৈলঝাড়া: থানায় হামলায় পুলিশসহ আহত ১২ বরিশালে স্বাস্থ্য পরিচালক নিয়োগ : চলছে পাল্টাপাল্টি দাবি ও বিতর্ক মাস্টার প্ল্যান উপেক্ষা করায় বসবাসের যোগ্যতা হারাচ্ছে বরিশাল শহর বরিশালের মানুষের স্বভাব নিয়ে যা বললেন অভিনেত্রী নাঈমা আলম মাহা ৯৪ কোটির আধুনিক টার্মিনাল বরিশালে: নাব্যতা সংকট নিয়ে চালকদের ক্ষোভ ভূতুড়ে বাড়ি যেন কমিউনিটি ক্লিনিক: চরম ঝুঁকিতে বরিশালের স্বাস্থ্যসেবা বরিশালে ব্যবসায়ীর ওপর নির্যাতন:  রিহ্যাব সভাপতির সংবাদ সম্মেলন বরিশালে মানতা শিশুদের জন্য বেদে পাঠশালা হুমকিতে বরিশালের আড়াইশো বছরের পুরনো দুর্গাসাগর দিঘি বরিশালে ব্যবসায়ীকে জিম্মি : যুবদল নেতা দাবি করা লিটু গ্রেপ্তার

বিসিসির ২৫ নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর ও তাদের স্বজনদের নির্বাচনী তোড়জোড়

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশিতঃ রবিবার, ২৪ মে, ২০২৬
সাবেক কাউন্সিলর

বিসিসির ২৫ নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর ও তাদের স্বজনদের নির্বাচনী তোড়জোড়

বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) ২৫ নং ওয়ার্ডে নির্বাচনী হাওয়া বইছে। আগামী কাউন্সিলর নির্বাচনে এখানে সাবেক কাউন্সিলর ও তাদের স্বজনরা প্রার্থী হতে চাচ্ছেন। মূলত, এই বিষয়টি নিয়ে এখন স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে।

ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থীরা মাঠে নেমে পড়েছেন। একই সাথে, তারা সামাজিক ও দলীয় কর্মসূচিতে অংশ নিচ্ছেন।এই ওয়ার্ডে সাবেক ২ বারের কাউন্সিলর জিয়া উদ্দিন সিকদার।

তিনি বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

বর্তমানে তাঁর পরিবার ও স্বজনদের মধ্য থেকে প্রার্থীরা সবচেয়ে বেশি আলোচনায় আছেন।

জিয়া সিকদারের শ্যালক ও রাজনৈতিক ভিন্নতা

তার খালাতো শ্যালক মোঃ সমির হোসেন ২৫ নং ওয়ার্ড থেকে প্রার্থী হতে চান। তিনি এই ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য হিসেবে দীর্ঘদিন কাজ করছেন।

অন্যদিকে, জিয়া সিকদারের আরেক খালাতো শ্যালক রাজিব মোল্লাও প্রার্থী হতে ইচ্ছুক। রাজিব মোল্লা তৃণমূল থেকে উঠে আসা নেতা এবং মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও ২৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক।তবে রাজনৈতিকভাবে রাজিব মোল্লা মূলত জিয়া সিকদারের তীব্র প্রতিদ্বন্দ্বী মীর জাহিদুল কবিরের অনুসারী।

এসব কারনে বর্তমান পরিস্থিতিতে তিনি নিজের আত্মীয় সমির হোসেনকে সমর্থন দিচ্ছেন।

দূরদিনের সম্পর্কের পুরস্কার ও সমর্থন

মূলত, সমিরকে এই সমর্থনের পেছনে একটি বড় পারিবারিক ও রাজনৈতিক কারণ রয়েছে।বিগত রাজনৈতিক দূরদিনে জিয়া উদ্দিন সিকদারের বিশ্বস্ত ঢাল হিসেবে পাশে ছিলেন সমির হোসেন ও তার ভাই সোহাগ হাওলাদার।

সেই ত্যাগের পুরস্কার হিসেবে ইতিমধ্যেই সোহাগকে রূপাতলী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পদ দেওয়া হয়েছে।
তাই এবার সমির হোসেনকে কাউন্সিলর প্রার্থী হিসেবে জিয়া সিকদার নিজে সমর্থন করবেন বলে জোর গুঞ্জন শোনা যাচ্ছে।

সুলতান মাহমুদ নিজেই মাঠে, সরতে পারেন কালাম

এদিকে, সাবেক ২ বারের কাউন্সিলর সুলতান মাহমুদের পরিবার থেকেও প্রার্থী থাকছেন।তাঁর ভাইয়ের ছেলে আবুল কালাম আজাদ এবার কাউন্সিলর পদে লড়তে চান। তিনি স্থানীয় শ্রমিক রাজনীতিতে বেশ পরিচিত মুখ। বর্তমানে তিনি বরিশাল বিভাগীয় শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

তবে নতুন খবর হলো, সাবেক কাউন্সিলর সুলতান মাহমুদ নিজেই আগামী নির্বাচনে প্রার্থী হচ্ছেন। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর অনুসারীরা এই ঘোষণা দিয়েছেন।

একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, শেষ পর্যন্ত সুলতান মাহমুদ প্রার্থী হলে তাঁর ভাতিজা কালাম নির্বাচন থেকে সরে দাঁড়াবেন।

দলের দূরদিনের সাথি কাওছার মোল্লা

অন্য দিকে, সাবেক কাউন্সিলর মোল্লা সাইদুর রহমান জাকিরের পরিবারও এই দৌড়ে পিছিয়ে নেই। তাঁর চাচাতো ভাই মোঃ কাওছার মোল্লা ২৫ নং ওয়ার্ড থেকে প্রার্থী হতে ইচ্ছুক। তিনি বরিশাল মহানগর ২৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সম্পাদকের পদে ছিলেন। মূলত, তিনি দীর্ঘদিন এই পদে থেকে দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করেছেন। শুধু তাই নয়, দলের বিগত দূরদিনে রাজনৈতিক কারণে তিনি অসংখ্য মামলার শিকার হয়েছেন এবং কারাবরণ করেছেন।

তিনিও এলাকায় নিজের অবস্থান তৈরিতে ব্যস্ত সময় পার করছেন।

আরও পড়ুন: বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনী হাওয়া ও সর্বশেষ রাজনৈতিক খবর

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026,
Design By MrHostBD
themesba-lates1749691102