প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে আগৈলঝাড়ায় ২৪ লাখের সড়ক সংস্কারে মহাদুর্নীতি: হাত দিলেই উঠছে কার্পেটিং | প্রিয় বরিশাল আগৈলঝাড়ায় ২৪ লাখের সড়ক সংস্কারে মহাদুর্নীতি: হাত দিলেই উঠছে কার্পেটিং | প্রিয় বরিশাল
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম বরিশাল জেনারেল হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে চরম উদাসীনতা

আগৈলঝাড়ায় ২৪ লাখের সড়ক সংস্কারে মহাদুর্নীতি: হাত দিলেই উঠছে কার্পেটিং

আগৈলঝাড়া প্রতিনিধি
  • প্রকাশিতঃ বুধবার, ১ জুলাই, ২০২৬
আগৈলঝাড়ায় ২৪ লাখের সড়ক সংস্কারে মহাদুর্নীতি

আগৈলঝাড়ায় ২৪ লাখের সড়ক সংস্কারে মহাদুর্নীতি: হাত দিলেই উঠছে কার্পেটিং

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় সরকারি অর্থে ২৪ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত একটি সড়ক সংস্কারে অনিয়মের নানা অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, হাতের সামান্য স্পর্শেই পুরো রাস্তার কার্পেটিং সহজে উঠে যাচ্ছে।

ঘটনাটি আগৈলঝাড়া উপজেলার বাগদা ইউনিয়নের তালবাড়ি এলাকার মহিলারা আম্বুরা গ্রাম পয়সার হাট প্রধান সড়কের। সড়কটির মাত্র ৫৪০ মিটার সংস্কার কাজের জন্য ২৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।

বৃষ্টির মধ্যে কার্পেটিং ও প্রকৌশলীর উপস্থিতিতেই অনিয়ম

স্থানীয়দের অভিযোগ, নিয়ম না মেনে বৃষ্টির পরপরই পুরো রাস্তার পিচ ঢালাইয়ের কাজ করা হয়। এলাকাবাসী বাধা দিলেও তা সম্পূর্ণ উপেক্ষা করে ঠিকাদারের লোকজন কাজ চালিয়ে যায়।

এমনকি উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলীর উপস্থিতিতেই এই ত্রুটিপূর্ণ কাজ সম্পন্ন হয়েছে বলে দাবি করা হয়েছে। রাস্তা পরিষ্কার না করেই ময়লার ওপর তড়িঘড়ি করে কার্পেটিং করা হয়।

ক্ষুব্ধ এলাকাবাসী জানান, পাথরের সঙ্গে কোনো রকম পর্যাপ্ত এবং মানসম্মত বিটুমিন ব্যবহার করা হয়নি। খোয়া ছিটিয়ে কোনো রকমে ফিনিশিং দিয়ে ঠিকাদারের লোকজন টাকা লুটপাট করে চলে গেছে।

ঠিকাদারের দায় স্বীকার ও ল্যাব টেস্টের সিদ্ধান্ত

স্থানীয়ভাবে কাজ বাস্তবায়নকারী জাকির মোল্লা বৃষ্টির মধ্যে কাজ করার বিষয়টি অকপটে স্বীকার করেছেন। তিনি জানান, বৃষ্টির ভেতরে এক গাড়ি মাল ঢালাই করার কারণে এই সমস্যা হয়েছে।

উপসহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, “শুরুতে আমি থাকলেও পরে ব্যস্ততার কারণে চলে আসতে হয়েছে। ঠিকমতো কাজ না করায় ঠিকাদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তী জানান, বরিশাল ল্যাব থেকে লোক এনে রাস্তার বিটুমিন ও পাথর পরীক্ষা করা হবে। কাজে ত্রুটি মিললে পিপিআর অনুযায়ী ঠিকাদারের লাইসেন্স বাতিল করা হবে।

আরও পড়ুন: বরিশাল এলজিইডির আওতাধীন গ্রামীণ সড়ক টেকসইকরণ ও নতুন তদারকি গাইডলাইন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102