প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশালে অদ্ভুত কাণ্ড: মাদকসহ আটক আসামির আর্জেন্টিনার জার্সি এআই দিয়ে ব্রাজিলের বানাল পুলিশ | প্রিয় বরিশাল বরিশালে অদ্ভুত কাণ্ড: মাদকসহ আটক আসামির আর্জেন্টিনার জার্সি এআই দিয়ে ব্রাজিলের বানাল পুলিশ | প্রিয় বরিশাল
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজন মিরপুরে প্রতারক ধরে উল্টো মিথ্যা মামলার শিকার বরিশালের যুবক টকশোতে এনসিপি নেতা নাসীরুদ্দীনকে চরম বেয়াদব বললেন বিএনপি নেতা ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতাকে বরিশাল জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা বরিশালে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি বরিশালের সাইলো চালু না হওয়ায় বাড়ছে ব্যাপক জনদুর্ভোগ ও ক্ষোভ বরিশের ভাইরাল শান্ত সাইকেল চুরি করার সময় হাতেনাতে আটক কুয়াকাটায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ওপর বর্বরোচিত হামলা বরিশালের মহানবীকে নিয়ে কটূক্তি করার যুবককে মারধর মাদ্রাসা ও এতিমখানার জমি দখলের অভিযোগে পিতা ও দুই পুত্র কারাগারে

বরিশালে অদ্ভুত কাণ্ড: মাদকসহ আটক আসামির আর্জেন্টিনার জার্সি এআই দিয়ে ব্রাজিলের বানাল পুলিশ

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশিতঃ বুধবার, ১ জুলাই, ২০২৬
বরিশালে অদ্ভুত কাণ্ড: মাদকসহ আটক আসামির আর্জেন্টিনার জার্সি এআই দিয়ে ব্রাজিলের বানাল পুলিশ

বরিশালে অদ্ভুত কাণ্ড: মাদকসহ আটক আসামির আর্জেন্টিনার জার্সি এআই দিয়ে ব্রাজিলের বানাল পুলিশ

বরিশালে মাদকসহ আটক এক ব্যক্তির গায়ের পোশাক কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বদলে দেওয়ার অভিযোগে তীব্র বিপাকে পড়েছে পুলিশ। আটক ব্যক্তির পরনের আর্জেন্টিনার জার্সি এআই প্রযুক্তি ব্যবহার করে ব্রাজিলের জার্সি বানিয়ে শেয়ার করা হয়।

আসামির ছবি এআই দিয়ে এডিট করে পুলিশের অফিশিয়াল মিডিয়া সেল থেকে প্রকাশ করায় শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। গত সোমবার ৮০০ পিস ইয়াবাসহ বরিশাল মেট্রোপলিটন পুলিশ ওই যুবককে আটক করার তথ্য জানিয়েছিল।

পুলিশ কমিশনারের সত্যতা স্বীকার ও ঘটনার বিস্তারিত বিবরণ

আটক যুবক আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক হওয়ায় মূলত আটকের সময় তাঁর পরনে আর্জেন্টিনার জার্সি ছিল। বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া উইং থেকে ছবি সরবরাহ করার সময় সেই চেনা জার্সি বদলে যায়।

এই অদ্ভুত ও বিতর্কিত বিষয়  সত্যতা ইতিমধ্যে সরাসরি স্বীকার করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার। বিএমপি কমিশনার মো. আশিক সাঈদ বলেন, “ঘটনাটি আসলে ঘটেছে এবং জানার সাথে সাথেই ব্যবস্থা নিয়েছি।”

তিনি আরও বলেন, “যখন এটা আমার নলেজে আসার সাথে সাথে আমি ওই অফিসারকে ফোন দিয়েছি যে, এটা কী হলো? সে আমাকে বলে যে, স্যার যেহেতু খেলা চলছে, আমি দুষ্টুমিছলে এটা করেছি।”

শোকজ ও অভিযুক্ত উপপরিদর্শকের অদ্ভুত যুক্তি

কমিশনার আশিক সাঈদ আরও বলেন, “সঙ্গে সঙ্গে আমি ওকে শোকজও করেছি, কৈফিয়ত তলব করা হয়েছে। এখন বাকিটা কৈফিয়তের জবাব দিলে, বাকিটা ওর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায় দেখব।”

কমিশনারের বক্তব্য অনুযায়ী, “আসলে এটা তো অরজিনাল যে ড্রেসটা পরা ছিল, সেটাতে পড়লে তো আর কোনো ব্যাপার ছিল না। বাট তার যুক্তি হলো যে, স্যার যেহেতু খেলা চলছে, আমরা যেহেতু ৮০০ পিস ইয়াবা উদ্ধার করেছি, এটা মানুষের দৃষ্টিগোচর বেশি হবে।”

তিনি ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, “আমি বলেছি যে, নেভার ডু দিস। এটা কেন করতে গিয়েছ তুমি? এটা কি করা সম্ভব? তার যুক্তি ছিল যে, স্যার আমি দুষ্টুমিছলে করেছি আসলে।”

কাউনিয়া থানার ওসির বক্তব্য ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জিত চন্দ্রনাথ বলেন, মাদক ব্যবসায়ীকে আটকের সময় গায়ে আর্জেন্টিনা দলের জার্সি ছিল। প্রথমে জার্সিটি উল্টিয়ে পরানো থাকলেও পরে মিডিয়া সেল থেকে ব্রাজিলের জার্সি পরা ছবি দেওয়া হয়।

পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পুরো ঘটনাটি ঘটিয়েছে তানজিল আহমেদ নামে পুলিশের একজন উপপরিদর্শক। ছবি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই পুলিশ কর্মকর্তা আর্জেন্টিনার কট্টর বিরোধী কিনা, তা নিয়ে প্রশ্ন ওঠে।

তবে ওসি সঞ্জিত চন্দ্রনাথ জানান, অভিযুক্ত পুলিশ কর্মকর্তা তানজিল আহমেদ মূলত কোনো লাতিন দলের নন, তিনি স্পেন ফুটবল দলের সমর্থক।

আরও পড়ুন: বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিট ও আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার বিধি

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102