প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশালে শিয়াল জ/বাই করে উৎসব: ফেসবুকে মাং/স বিক্রির বিজ্ঞাপন | প্রিয় বরিশাল বরিশালে শিয়াল জ/বাই করে উৎসব: ফেসবুকে মাং/স বিক্রির বিজ্ঞাপন | প্রিয় বরিশাল
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম বরিশাল জেনারেল হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে চরম উদাসীনতা

বরিশালে শিয়াল জ/বাই করে উৎসব: ফেসবুকে মাং/স বিক্রির বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশিতঃ শনিবার, ১১ জুলাই, ২০২৬
বরিশালে শিয়াল জবাই

শিয়াল জবাই করে উৎসব: ফেসবুকে মাংস বিক্রির বিজ্ঞাপনে বরিশালে তোলপাড়

বরিশালে সাতটি বন্য শিয়াল জবাই করার পর মাংস রান্না করে খাওয়ার এক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই নিষিদ্ধ বন্যপ্রাণীর মাংস বিক্রির প্রকাশ্য বিজ্ঞাপন দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি সাধারণ পশুপ্রেমীদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে।

বরিশাল নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ময়দান খোলা এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। স্থানীয় বাসিন্দারা জানান, কয়েকদিন আগে ওই এলাকার বেশ কিছু যুবকের একটি দল জঙ্গলে যায়। তারা লাঠিসোঁটা নিয়ে পরিকল্পিতভাবে বন্য শিয়ালের প্রধান আস্তানায় অতর্কিতভাবে হানা দেয় বলে জানা গেছে।

এসময় বন্য শিয়ালগুলো জঙ্গল থেকে পালানোর চেষ্টা করলে সেখান থেকে সাতটি শিয়াল ধরে ফেলা হয়। পরে স্থানীয় একটি বাজারে নিয়ে সাধারণ মানুষের সামনেই শিয়ালগুলোকে নিষ্ঠুরভাবে জবাই করা হয়। এরপর একটি ফেসবুক আইডি থেকে জবাই করা শিয়ালের ছবিসহ মাংস বিক্রির পোস্ট দেওয়া হয়।

রাতে চলল মাংসের ভোজ ও বন্যপ্রাণী আইনের তোয়াক্কা

স্থানীয়রা অভিযোগ করেছেন, ওই দিন রাতেই শিয়ালের মাংস রান্না করে উৎসবমুখর পরিবেশে খাওয়া হয়। রুটি ও পিঠার সঙ্গে এই শিয়ালের মাংস খাওয়ার একটি ছবিও পরে সামাজিক মাধ্যমে আসে। তবে এই অমানবিক অভিযোগের বিষয়ে অভিযুক্ত যুবকদের কোনো বক্তব্য বা মন্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বন্যপ্রাণী সংরক্ষণ আইন অমান্য করে এমন নিষ্ঠুর ও বর্বরোচিত ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। বন্যপ্রাণী নিধনের এমন অপরাধমূলক ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন বাসিন্দারা। একই সাথে এলাকার এসব নিরীহ বন্য প্রাণীর নিরাপত্তা নিশ্চিতের জন্য প্রশাসনের হস্তক্ষেপ চাওয়া হয়েছে।

আরও পড়ুন: বরিশালে অতিথি পাখি শিকারের দায়ে দুই শিকারিকে অর্থদণ্ড ও কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102