প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশালে অবৈধ অটোরিকশার দাপটে বিপর্যস্ত জনজীবন | প্রিয় বরিশাল বরিশালে অবৈধ অটোরিকশার দাপটে বিপর্যস্ত জনজীবন | প্রিয় বরিশাল
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

বরিশালে অবৈধ অটোরিকশার দাপটে বিপর্যস্ত জনজীবন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
বরিশালে অবৈধ অটোরিকশার দাপটে বিপর্যস্ত জনজীবন

যানজটে থমকে আছে বরিশাল

৫৮ বর্গ কিলোমিটারের বরিশাল সিটিতে প্রায় ৮ লাখ মানুষ বসবাস করেন। অপ্রশস্ত রাস্তায় ব্যাটারিচালিত রিকশা ও হলুদ অটোরিকশার বেপরোয়া চলাচল এখন নিত্যদিনের চিত্র। অদক্ষ চালক এবং ঠুনকো ব্রেকিং সিস্টেমের কারণে নগরজুড়ে বাড়ছে দুর্ঘটনা।

বিআরটিএ সূত্রে জানা যায়, নগরীতে বর্তমানে প্রায় ২৮ হাজার অবৈধ থ্রি-হুইলার চলাচল করছে। এসব যানের কারণে শহরের যানজট ও দুর্ঘটনা মারাত্মক আকার ধারণ করেছে। চালকদের কোনো প্রশিক্ষণ না থাকায় সাধারণ মানুষের যাতায়াত কঠিন হয়ে পড়েছে।

প্রশাসন যানজট নিরসনে কাজ করলেও রাজনৈতিক হস্তক্ষেপের কারণে তা ব্যাহত হচ্ছে। নগরবাসীকে নিরাপদ রাখতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে দ্রুত কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

এরকম সব সংবাদ পড়ুন: www.priyobarishal.com

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102