সারা দেশের মতো বরিশালের পেট্রোল পাম্পগুলোতেও জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে। হঠাৎ করে লিটারে বিশ টাকা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ চরম বিপাকে পড়েছেন।
দক্ষিণ উপকূলের সবচেয়ে বড় নথুল্লাবাদ বাস টার্মিনালে হাজারো গাড়ি যাতায়াত করে। অতিরিক্ত খরচ সামলাতে মালিকরা বাধ্য হয়ে বাস ভাড়া বাড়াচ্ছেন। এতে যাত্রীদের সাথে শ্রমিকদের বাকবিতণ্ডা চলছে।
ট্রাক মালিক ও শ্রমিকরা জানিয়েছেন যে পণ্য পরিবহনে খরচ অনেকখানি বেড়ে গেছে। এর ফলে বাজারে সবজি ও খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এ রকম সংবাদ আরো জানতে পড়ুন www.priyobarishal.com