ডিজেলের দাম বাড়ানোর পরপরই ঢাকা-বরিশাল নৌ-রুটে কেবিনের ভাড়া বিশ শতাংশ পর্যন্ত বেড়েছে। সরকারের আনুষ্ঠানিক কোনো ঘোষণার আগেই লঞ্চ মালিকরা এই অতিরিক্ত ভাড়া আদায় শুরু করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঘাটে যাত্রী সংকট ও তীব্র প্রতিযোগিতার কারণে ডেকের ভাড়া অপরিবর্তিত রয়েছে। তবে কেবিনগুলোর আগের চেয়ে বেশি টাকা গুনতে হচ্ছে সাধারণ যাত্রীদের।
প্রতিদিন এই রুটে লঞ্চ চলাচলের সংখ্যা কমে বর্তমানে নামমাত্র দুটিতে এসে ঠেকেছে। অতিরিক্ত তেলের খরচ মেটাতে মালিকপক্ষ আরও ভাড়া বাড়ানোর দাবি তুলছে।
এরকম সংবাদ আরো পড়তে ভিজিট করুন www.priyobarishal.com