প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশালে পিকআপের ধাক্কায় অটোরিকশা চালক নিহত | প্রিয় বরিশাল বরিশালে পিকআপের ধাক্কায় অটোরিকশা চালক নিহত | প্রিয় বরিশাল
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম বরিশাল জেনারেল হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে চরম উদাসীনতা

বরিশালে পিকআপের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

বাকেরগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিতঃ শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১

বরিশালে পিকআপের ধাক্কায় অটোরিকশা চালক নিহত
বরিশালের বাকেরগঞ্জে ইটবোঝাই একটি পিকআপের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালক সাইদুল ইসলাম (৪০) নিহত হয়েছেন। শনিবার (২৩ জানুয়ারি) সকালে দুর্গাপাশা ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাইদুল ইসলাম বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের খরজাকাঠী গ্রামের সিরাজ মৃধার ছেলে। দীর্ঘদিন ধরে তিনি বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপাশা ইউনিয়নের ভোজমহল গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংঘর্ষের সময় পিকআপ ও অটোরিকশার মুখোমুখি ধাক্কা হয়। এতে ঘটনাস্থলেই সাইদুল ইসলাম মারা যান। অটোরিকশায় থাকা রাবেয়া বেগম (৩৫) এবং তার ছেলে নাজমুল (৬) আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102