প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে উজিরপুরে তিন দিনে করোনার টিকা নিলেন ১৬০ জন | প্রিয় বরিশাল উজিরপুরে তিন দিনে করোনার টিকা নিলেন ১৬০ জন | প্রিয় বরিশাল
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম বরিশাল জেনারেল হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে চরম উদাসীনতা

উজিরপুরে তিন দিনে করোনার টিকা নিলেন ১৬০ জন

উজিরপুর প্রতিনিধি
  • প্রকাশিতঃ বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১
উজিরপুরে ১৬০ জনের করোনার টিকা গ্রহণ
উজিরপুরে ১৬০ জনের করোনার টিকা গ্রহণ

উজিরপুরে তিন দিনে করোনার টিকা নিলেন ১৬০ জন

বরিশালের উজিরপুর উপজেলায় সাংবাদিক, পুলিশ সদস্য, শিক্ষক ও সরকারি কর্মকর্তাসহ এ পর্যন্ত ১৬০ জন করোনাভাইরাসের টিকা গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকালেও তৃতীয় দিনের মতো টিকাদান কার্যক্রম চলমান ছিল।

এদিন একদিনেই ৮০ জন টিকা নেন। তাদের মধ্যে ছিলেন উজিরপুর প্রেসক্লাবের সভাপতি আঃ রহিম সরদার, জি-টিভির বরিশাল ব্যুরো চিফ ও দৈনিক সাহসী বার্তার সম্পাদক নিকুঞ্জ বালা পলাশ এবং শেরে বাংলা পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ৭ ফেব্রুয়ারি প্রথম দিনে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ শওকত আলীসহ ১০ জন, ৮ ফেব্রুয়ারি আরও ১০ জন এবং ৯ ফেব্রুয়ারি ৬০ জন টিকা গ্রহণ করেন। সব মিলিয়ে তিন দিনে মোট ১৬০ জনকে করোনা টিকা দেওয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ শওকত আলীর সার্বিক তত্ত্বাবধানে প্রশিক্ষণপ্রাপ্ত নার্স এবং যুব রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবীরা এ কার্যক্রমে সহযোগিতা করছেন। স্বেচ্ছাসেবীদের মধ্যে রয়েছেন সাইদুর রহমান জিদনী, তারেক ঢালী, মিলটন দাস ও ওমর ফারুক।

ডা. মোঃ শওকত আলী জানান, টিকা গ্রহণের জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে আলাদা ডেক্স স্থাপন করা হয়েছে। ৪০ বছরের ঊর্ধ্বে যেকোনো ব্যক্তি অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করে টিকা নিতে পারবেন। প্রয়োজনে স্বেচ্ছাসেবীদের সহায়তায় রেজিস্ট্রেশন করানো যাচ্ছে। এখন পর্যন্ত কোনো টিকা গ্রহীতার শরীরে পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102