প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে জেরুজালেমে ইহুদিদের দিয়ে উসকানিমূলক কর্মকাণ্ড ঘটাচ্ছেন নেতানিয়াহুর | প্রিয় বরিশাল জেরুজালেমে ইহুদিদের দিয়ে উসকানিমূলক কর্মকাণ্ড ঘটাচ্ছেন নেতানিয়াহুর | প্রিয় বরিশাল
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজন মিরপুরে প্রতারক ধরে উল্টো মিথ্যা মামলার শিকার বরিশালের যুবক টকশোতে এনসিপি নেতা নাসীরুদ্দীনকে চরম বেয়াদব বললেন বিএনপি নেতা ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতাকে বরিশাল জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা বরিশালে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি বরিশালের সাইলো চালু না হওয়ায় বাড়ছে ব্যাপক জনদুর্ভোগ ও ক্ষোভ বরিশের ভাইরাল শান্ত সাইকেল চুরি করার সময় হাতেনাতে আটক কুয়াকাটায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ওপর বর্বরোচিত হামলা বরিশালের মহানবীকে নিয়ে কটূক্তি করার যুবককে মারধর মাদ্রাসা ও এতিমখানার জমি দখলের অভিযোগে পিতা ও দুই পুত্র কারাগারে

জেরুজালেমে ইহুদিদের দিয়ে উসকানিমূলক কর্মকাণ্ড ঘটাচ্ছেন নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ৭ জুন, ২০২১

ফিলিস্তিনের জেরুজালেমে পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরে উগ্র ইহুদিবাদীদের দিয়ে উসকানিমূলক কর্মকাণ্ড ঘটাচ্ছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।

নিজের ক্ষমতা ধরে রাখতে ফিলিস্তিনে একের পর এক আগ্রাসন চালচ্ছেন ইহুদিবাদী দেশটির যুদ্ধবাজ প্রধানমন্ত্রী। রোববার নেতানিয়াহুর বিরুদ্ধে এ অভিযোগ করেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী। খবর আরব নিউজের।

তিনি বলেন, যুদ্ধবিরতির মধ্যে পবিত্র মসজিদ আল-আকসার দামেস্ক গেটের কট্টরপন্থী ইহুদিরা যে পতাকা মিছিল বের করার উসকানিমূলক ঘোষণা দিয়েছে, তার নেপথ্য কারিগর নেতানিয়াহু।

কারণ নির্বাচনে বাজেভাবে হেরে এবং দীর্ঘ শাসন আমলে করা দুর্নীতি ঢাকতে এখন ফিলিস্তিনি ইস্যুকে সামনে আনতে এ উসকানিমূলক কর্মকাণ্ডের পায়তারা করছে।

১২ বছরের শাসন আমলে যখনই বেকায়দায় পড়েছেন, তখনই বিনা কারণে ফিলিস্তিনে উচ্ছেদ অভিযান আর গণগ্রেফতার চালিয়েছেন ইসরাইলিদের নজর অন্য দিকে ঘুরাতে।

ইহুদিবাদী ইসরাইলের উগ্র সংগঠনগুলো বায়তুল মুকাদ্দাসে সব ইহুদিবাদীকে আগামী বৃহস্পতিবার পতাকা মিছিলে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে। এটাকে মারাত্মক উসকানিমূলক পদক্ষেপ হিসেবে গণ্য করছে ফিলিস্তিনিরা।

ইহুদিবাদী ইসরাইলের পত্রিকা ইয়াদিউত অহারোনোত লিখেছে, এই মিছিলের অনুমতির জন্য পুলিশের কাছে আবেদন করা হয়েছে। এই মিছিলটি বায়তুল মুকাদ্দাসের তিনটি এলাকা অতিক্রম করবে। এরপর তারা মসজিদুল আকসা প্রাঙ্গণ ও প্রবেশদ্বার পর্যন্ত যাবে।

হামাসের মুখপাত্র মুহাম্মাদ হামুদাও মসজিদুল আকসাকে অবমাননার পরিণতির বিষয়ে আবারও ইসরাইলকে সতর্ক করে দিয়েছেন।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102