প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে রাশিয়ায় ২৮ জন আরোহী নিয়ে প্লেন নিখোঁজ | প্রিয় বরিশাল রাশিয়ায় ২৮ জন আরোহী নিয়ে প্লেন নিখোঁজ | প্রিয় বরিশাল
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম বরিশাল জেনারেল হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে চরম উদাসীনতা বাংলার ভেনিস বরিশাল সম্ভাবনার অনন্য জনপদ কুয়াকাটায় ঝিনুকের সাদা কার্পেট ও বিদেশি পর্যটকদের উপচে পড়া ভিড় বরিশালের প্রাণকেন্দ্র সদর রোডের দুই শতাব্দীর বিবর্তন

রাশিয়ায় ২৮ জন আরোহী নিয়ে প্লেন নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

রাশিয়ায় যাত্রীবাহী একটি উড়োজাহাজ নিখোঁজ হয়েছে। এতে ২৮ জন আরোহী ছিলেন।
ওড়ার কিছুক্ষণ পর প্লেনটির সঙ্গে কন্ট্রোলরুমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রাশিয়ার স্থানীয় সংবাদ মাধ্যমগুলো এ খবর দিয়েছে।

সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স, রিয়া নোভস্তি এবং তাস স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলেছে, এএন-২৬ ফ্লাইটটি পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি থেকে পালানা যাচ্ছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লাইটে থাকা ২৮ জনের মধ্যে ছয় জন ক্রু সদস্য ছিলেন এবং যাত্রীদের মধ্যে একটি বা দুটি শিশু ছিল।

কেন ফ্লাইটটি সংযোগ বিচ্ছিন্ন হয়েছে তা নিয়ে পরস্পর বিরোধী সংবাদ পাওয়া গেছে। একটি সূত্র সংবাদসংস্থা তাসকে বলেছে, উড়োজাহাজটি সমুদ্রে বিধ্বস্ত হতে পারে এবং আরেকটি সূত্র ইন্টারফ্যাক্সকে বলেছে, এটি পালানা শহরের কাছাকাছি একটি কয়লা খনির কাছে নেমে যেতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, কমপক্ষে দুটি হেলিকপ্টার নিয়ে অনুসন্ধান শুরু করা হয়েছে এবং উদ্ধারকর্মীরা প্রস্তুত রয়েছেন।

রাশিয়া একসময় প্লেন দুর্ঘটনার জন্য কুখ্যাত ছিল। তবে সাম্প্রতিক বছরগুলিতে দেশটি এ বিষয়ে ব্যাপক উন্নতি করেছে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102