প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বাংলাদেশের নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞা পাকিস্তানের | প্রিয় বরিশাল বাংলাদেশের নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞা পাকিস্তানের | প্রিয় বরিশাল
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম বরিশাল জেনারেল হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে চরম উদাসীনতা বাংলার ভেনিস বরিশাল সম্ভাবনার অনন্য জনপদ কুয়াকাটায় ঝিনুকের সাদা কার্পেট ও বিদেশি পর্যটকদের উপচে পড়া ভিড় বরিশালের প্রাণকেন্দ্র সদর রোডের দুই শতাব্দীর বিবর্তন

বাংলাদেশের নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞা পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ১৩ জুন, ২০২১

করোনাভাইরাসের বিস্তারের লাগাম টানতে বাংলাদেশসহ বিশ্বের ২৬ দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে পাকিস্তান। শনিবার দেশটির ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টার (এনসিওসি) এই নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে খবর দিয়েছে পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন।

দেশটির জাতীয় স্বাস্থ্য সেবা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, কোভিড-১৯ মোকাবিলায় পাকিস্তান বিভিন্ন দেশকে তিনটি ক্যাটেগরিতে বিভক্ত করে তালিকা করেছে।

তিনি বলেছেন, ‘এ’ ক্যাটেগরির অন্তর্ভুক্ত দেশগুলো থেকে পাকিস্তানে আসা ভ্রমণকারীদের কোভিড পরীক্ষা বাধ্যতামূলক নয়। ‘বি’ ক্যাটেগরির দেশগুলোর ভ্রমণকারীদের ভ্রমণ শুরুর আগের ৭২ ঘণ্টার মধ্যে অবশ্যই করোনার পিসিআর নেগেটিভ টেস্টের সার্টিফিকেটের প্রয়োজন হবে।

এছাড়া ‘সি’ ক্যাটেগরিতে যেসব দেশ রয়েছে; সেই দেশগুলোর ভ্রমণকারীরা পাকিস্তানে আসতে পারবেন না। তবে ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টারের নির্দেশনা মেনে ‘সি’ ক্যাটেগরিভুক্ত দেশগুলোর নির্দিষ্ট কিছু মানুষ পাকিস্তান ভ্রমণ করতে পারবেন।

যে ২৬ দেশের নাগরিকদের পাকিস্তান ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেই দেশগুলো হলো— বাংলাদেশ, ভারত, ইরান, ভুটান, ইন্দোনেশিয়া, ইরাক, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, ফিলিপাইন, আর্জেন্টিনা, ব্রাজিল, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, তিউনিসিয়া, বলিভিয়া, চিলি, কলম্বিয়া, কোস্টারিকা, ডোমিনিকান প্রজাতন্ত্র, ইকুয়েডর, নামিবিয়া, প্যারাগুয়ে, পেরু, ত্রিনিদাদ, টোবাগো ও উরুগুয়ে।

করোনাভাইরাস মহামারি বৃদ্ধি পাওয়ায় এসব দেশকে ‘সি’ ক্যাটেগরির অন্তর্ভুক্ত করে নাগরিকদের পাকিস্তান ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে এনসিওসি।
পাকিস্তানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে আরও ৫৭ জনের প্রাণহানি ঘটেছে। এ নিয়ে দেশটিতে করোনায় মোট মৃত্যু ২১ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এই ভাইরাসে দেশটিতে আক্রান্ত হয়েছেন এক হাজার ১৯৪ জন। এর ফলে দেশটিতে করোনায় আক্রান্ত ৯ লাখ ৪১ হাজার ১৭০ জনে পৌঁছেছে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102