রাজধানীর শাহবাগে ব্যবসা প্রতিষ্ঠানের টাকা আত্মসাতের অভিযোগে মো. মেরাজুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে মোহাম্মদপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। বাংলাদেশ পাওয়ার টেকনোলজি লিমিটেডের নামে অ্যাকাউন্ট খুলে প্রায় এক কোটি একচল্লিশ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। আদালতে দায়ের করা মামলার বিবরণ অনুযায়ী এই তথ্য জানা গেছে। বাদীপক্ষের দাবি, অভিযুক্ত ব্যক্তি প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ করেছেন। তবে অভিযুক্ত পক্ষের বক্তব্য জানতে তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। এই রকম সংবাদ আরো পড়তে ভিজিট করুন www.priyobarishal.com