প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে মঠবাড়িয়ায় ৬ ইউনিয়নে ভোট প্রস্তুতি সভা | প্রিয় বরিশাল মঠবাড়িয়ায় ৬ ইউনিয়নে ভোট প্রস্তুতি সভা | প্রিয় বরিশাল
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম বরিশাল জেনারেল হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে চরম উদাসীনতা বাংলার ভেনিস বরিশাল সম্ভাবনার অনন্য জনপদ কুয়াকাটায় ঝিনুকের সাদা কার্পেট ও বিদেশি পর্যটকদের উপচে পড়া ভিড় বরিশালের প্রাণকেন্দ্র সদর রোডের দুই শতাব্দীর বিবর্তন

মঠবাড়িয়ায় ৬ ইউনিয়নে ভোট প্রস্তুতি সভা

মঠবাড়িয়া প্রতিনিধি
  • প্রকাশিতঃ সোমবার, ১৪ জুন, ২০২১

মঠবাড়িয়ায় ৬ ইউনিয়নে ভোট প্রস্তুতি সভা

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও আইনানুগভাবে পরিচালনার লক্ষ্যে উপজেলা প্রশাসন ও প্রিজাইডিং-পোলিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বরিশাল বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল।

সোমবার সকালে মঠবাড়িয়া সরকারি হাতেম আলী মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামান, র‌্যাব-৮ প্রধান (সিও) মো. জামিল হাসান, পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ডু এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজমুল হোসেন প্রমুখ।

অপরদিকে, উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের সঙ্গে এক পৃথক মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়। এসময় বক্তৃতা করেন শিক্ষক শহীদুল ইসলাম, ইউনুচ আলী, চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন আকন, মো. মিরাজ মিয়া, আবু হানিফ খান এবং ইদ্রিস আলী মোল্লা প্রমুখ।

উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত প্রথম ধাপে ২১ জুন মঠবাড়িয়া উপজেলার ১ নং তুষখালী, ৩ নং মিরুখালী, ৭ নং বেতমোর রাজপাড়া, ৮ নং আমড়াগাছিয়া, ৯ নং সাপলেজা এবং ১০ নং হলতা গুলিসাখালী ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102