প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশাল বিআরটিএর সাবেক কর্মকর্তাকে জেলহাজতে | প্রিয় বরিশাল বরিশাল বিআরটিএর সাবেক কর্মকর্তাকে জেলহাজতে | প্রিয় বরিশাল
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম বরিশাল জেনারেল হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে চরম উদাসীনতা বাংলার ভেনিস বরিশাল সম্ভাবনার অনন্য জনপদ কুয়াকাটায় ঝিনুকের সাদা কার্পেট ও বিদেশি পর্যটকদের উপচে পড়া ভিড় বরিশালের প্রাণকেন্দ্র সদর রোডের দুই শতাব্দীর বিবর্তন

বরিশাল বিআরটিএর সাবেক কর্মকর্তাকে জেলহাজতে

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশিতঃ সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
বরিশাল বিআরটিএর সাবেক কর্মকর্তা

বরিশাল বিআরটিএর সাবেক কর্মকর্তাকে জেলহাজতে

দূর্নীতির অভিযোগে বরিশাল বিআরটিএর সাবেক সহকারী পরিচালক এমডি শাহ-আলম কে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে দায়রা জজ আদালত। তিনি বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর অফিসে প্রায় দুই হাজার ৫শ’ অবৈধ গাড়ির রেজিস্ট্রেশন প্রদান করার অভিযোগে অভিযুক্ত ছিলেন।

সোমবার (২৬ জানুয়ারি) আদালত এই আদেশ দেন। অভিযোগ রয়েছে, এমডি শাহ-আলম ৮ বছরের মধ্যে বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর ও চট্টগ্রামে প্রায় ৫০ কোটি টাকা আত্মসাত করেছেন। ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত বরিশাল, এবং ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত চট্টগ্রাম বিআরটিএ অফিসে তিনি দায়িত্ব পালন করছিলেন।

বিগত বছরে বরিশাল বিআরটিএতে যোগদানের পর ২০২২ সালের মার্চ থেকে অক্টোবর পর্যন্ত তিনি ২৫৫টি অবৈধ গাড়ির রেজিস্ট্রেশন প্রদান করেন। এরপর তদন্ত কমিটি গঠন করা হলেও, তিনি নভেম্বর ও ডিসেম্বর মাসে আরও ৮৯টি অবৈধ গাড়ির রেজিস্ট্রেশন প্রদান করেন।

এই রেজিস্ট্রেশনগুলোর মালিক চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার বাসিন্দা ও ভোটার। অভিযোগ অনুযায়ী, এমডি শাহ-আলম বিআরটিএর আইন ও অফিস আদেশ অমান্য করে মোটা অংকের বিনিময়ে এসব রেজিস্ট্রেশন অনুমোদন দিয়েছেন।

এর আগে এই মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। তবে আজ আদালত তার স্থায়ী জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102