পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বরিশালের বাজারে শাওমি নিয়ে এসেছে বিশেষ ঈদ মেগা ক্যাম্পেইন ‘ঈদ উইথ শাওমি’। উৎসবের আমেজকে দ্বিগুণ করতে ‘ঈদ আনন্দ ভরপুর, শাওমি কিনে সিঙ্গাপুর’ স্লোগানে শুরু হওয়া এই আয়োজনে প্রথম দিনেই ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে।
প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও শাওমি তাদের ফ্যানদের জন্য বড় চমক রেখেছে।
নির্দিষ্ট মডেলের স্মার্টফোন বা ট্যাবলেট কিনলেই গ্রাহকরা পেতে পারেন সিঙ্গাপুর অথবা থাইল্যান্ড ভ্রমণের আকর্ষণীয় সুযোগ।
এছাড়া মেগা পুরস্কার হিসেবে রয়েছে ৬৫ ইঞ্চি টিভি, এয়ার পিউরিফায়ার এবং এয়ার ফ্রায়ারের মতো প্রিমিয়াম লাইফস্টাইল পণ্য।
স্মার্টফোন কিনলেই যা যা পাচ্ছেন:
অফারে অংশ নিতে নির্দিষ্ট মডেলের ডিভাইস কেনার পর বিক্রেতার কাছ থেকে রিটেইল কোড সংগ্রহ করতে হবে।
এরপর ফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন: EWM <স্পেস> IMEI নম্বর <স্পেস> রিটেইল কোড এবং পাঠিয়ে দিন ২৬৯৬৯ নম্বরে।
ফিরতি মেসেজেই নিশ্চিত হয়ে যাবে আপনার পুরস্কার।
এই ক্যাম্পেইন সম্পর্কে শাওমি বাংলাদেশের বরিশাল জোনাল ম্যানেজার জহিরুল ইসলাম সজিব বলেন, “প্রথম দিনেই বরিশালের মানুষের যে অভূতপূর্ব সাড়া আমরা পেয়েছি, তা সত্যিই অভাবনীয়। গ্রাহকদের এই ভালোবাসা আমাদের সেরা প্রযুক্তি ও সেবা প্রদানে আরও উৎসাহিত করে।”
ঈদের আনন্দকে আরও রঙিন করতে আজই আপনার পছন্দের শাওমি স্মার্টফোনটি সংগ্রহ করুন।
বিস্তারিত জানতে ভিজিট করুন আপনার নিকটস্থ শাওমি অথোরাইজড স্টোরে।