প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে হত্যাকাণ্ডের আগে স্ত্রীর কাছে প্রাণভিক্ষা চেয়েছিলেন স্কুলশিক্ষক | প্রিয় বরিশাল হত্যাকাণ্ডের আগে স্ত্রীর কাছে প্রাণভিক্ষা চেয়েছিলেন স্কুলশিক্ষক | প্রিয় বরিশাল
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

হত্যাকাণ্ডের আগে স্ত্রীর কাছে প্রাণভিক্ষা চেয়েছিলেন স্কুলশিক্ষক

বরগুনা প্রতিনিধি
  • প্রকাশিতঃ শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১

বরগুনায় নাসির উদ্দীন নামে এক শিক্ষকের মৃত্যুর প্রায় নয় মাস পর তাকে পরিকল্পিতভাবে হত্যার কথোপকথনের রেকর্ডিং পাওয়া গেছে। তার স্ত্রী মিতুর পরকীয়া প্রেমিক রাজুর হারিয়ে যাওয়া মোবাইলে এ রেকর্ডিং পাওয়া যায়।

পরে থানায় অভিযোগ করলে পুলিশ নাসিরের স্ত্রী ফাতেমা মিতু এবং মিতুর পরকীয়া প্রেমিক রাজু মিয়াকে গ্রেফতার করে। বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে রাজু ও মিতুকে গ্রেফতার করে পুলিশ।

ঘটনাসূত্রে জানা গেছে, গত বছর ঈদের আগের দিন ২৩ মে রাতে স্বামীকে খাবারের সঙ্গে রাত ৮টায় ঘুমের ওষুধ মিশিয়ে অজ্ঞান করে স্ত্রী ফাতেমা মিতু। রাত ১১টার পর রাজুকে ফোন করে তার বাসায় আসতে বলে মিতু। রাত ১১টা ৪০ মিনিটে বাসায় এসে হাত-পা বেঁধে পায়ের উপরে উঠে বসে রাজু।

স্ত্রী মিতু স্বামীর বুকের উপর উঠে কম্বল দিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করলে প্রাণভিক্ষা চান শিক্ষক নাসির। টানা দুই ঘণ্টা ধস্তাধস্তির একপর্যায়ে নিস্তেজ হয়ে যায় নাসিরের দেহ। মিতু সবাইকে জানায় তার স্বামী অতিরিক্ত কাঁঠাল খেলে রাতে ঘুমের মধ্যে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

পরদিন সকালে তাড়াহুড়া করে নাসিরকে দাফন করা হয়। এর আগেও বেশ কয়েকবার নাসিরকে হত্যাচেষ্টা করে তার স্ত্রী ফাতেমা আক্তার মিতু। এদিকে স্ত্রী মিতুর কাছে নাসিরের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর খবর পাওয়ার পর স্বাভাবিকভাবেই তার মরদেহ দাফন সম্পন্ন করেন নাসিরের স্বজনরা।

এ ঘটনার নয় মাস পর মিতুর পরকীয়া প্রেমিক রাজুর হারিয়ে যাওয়া মোবাইল ফোনে নাসিরকে পরিকল্পিতভাবে হত্যার কথোপকথনের রেকর্ডিং পান নাসিরের স্বজনরা। আর এর সূত্র ধরেই তাদের গ্রেফতার করা হয়।

বরগুনা থানার ওসি কেএম তারিকুল ইসলাম বলেন, নাসির হত্যার মূল পরিকল্পনা ছিল স্ত্রী মিতুর। আমরা মিতু ও রাজুকে গ্রেফতার করেছি। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক স্বরজিৎ সরকার তদন্ত করবেন।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026,
Design By MrHostBD
themesba-lates1749691102