প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশালে সরকারী নতুন বই কেজি দরে বিক্রি | প্রিয় বরিশাল বরিশালে সরকারী নতুন বই কেজি দরে বিক্রি | প্রিয় বরিশাল
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজন মিরপুরে প্রতারক ধরে উল্টো মিথ্যা মামলার শিকার বরিশালের যুবক টকশোতে এনসিপি নেতা নাসীরুদ্দীনকে চরম বেয়াদব বললেন বিএনপি নেতা ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতাকে বরিশাল জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা বরিশালে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি বরিশালের সাইলো চালু না হওয়ায় বাড়ছে ব্যাপক জনদুর্ভোগ ও ক্ষোভ বরিশের ভাইরাল শান্ত সাইকেল চুরি করার সময় হাতেনাতে আটক কুয়াকাটায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ওপর বর্বরোচিত হামলা বরিশালের মহানবীকে নিয়ে কটূক্তি করার যুবককে মারধর মাদ্রাসা ও এতিমখানার জমি দখলের অভিযোগে পিতা ও দুই পুত্র কারাগারে

বরিশালে সরকারী নতুন বই কেজি দরে বিক্রি

উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
বরিশালে সরকারী নতুন বই কেজি দরে বিক্রি

মাধ্যমিক স্তরের প্রায় ১২ মণ সরকারী নতুন বই কেজি দরে বিক্রি করে দিয়েছেন জেলার বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের জিপিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক। এনিয়ে এলাকাবাসির মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আজমল হোসেন সাংবাদিকদের কাছে বলেন, স্কুল থেকে সরকারী বই বিক্রির কোনো বিধান নেই। যদি এমনটা হয়ে থাকে তবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের প্রধানশিক্ষক আহসান হাবিব মোল্লা স্কুলের দপ্তরির মাধ্যমে ২০২১ ও ২০২০ সালের প্রায় সাড়ে তিন হাজার (১২ মন) নতুন বই গত মঙ্গলবার বরিশাল নগরীর পলাশপুর ব্রিজ সংলগ্ন এক কাগজ ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিয়েছেন

নাম প্রকাশ না করার শর্তে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক বই বিক্রির বিষয়টি স্বীকার করে বলেন, বর্তমানে বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি প্রধানশিক্ষকের নির্দেশে চলে। যার কারণে তিনি যাই করেন তা সব সঠিক। এভাবে সরকারী বই বিক্রি করার কোনো বিধান না থাকলেও প্রধানশিক্ষক বই বিক্রি করে দিয়েছেন।

বৃহস্পতিবার সকালে অভিযুক্ত প্রধানশিক্ষক আহসান হাবিব মোল্লা বলেন, আমাদের স্কুলে সাড়ে পাঁচশ’ শিক্ষার্থী রয়েছে। কিন্তু লাইব্রেরি ছোট হওয়ায় স্কুল ম্যানেজিং কমিটির সিদ্ধান্তেই দপ্তরি বইগুলো বিক্রি করেছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মাধবী রায় বলেন, বিষয়টি আমার জানা নেই। মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে আমি খোঁজখবর নিয়ে বিষয়টি প্রমাণিত হলে নিয়ম অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102