প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে ডাকাতি করতে গিয়ে মসজিদ কমিটির সভাপতি আটক | প্রিয় বরিশাল ডাকাতি করতে গিয়ে মসজিদ কমিটির সভাপতি আটক | প্রিয় বরিশাল
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজন মিরপুরে প্রতারক ধরে উল্টো মিথ্যা মামলার শিকার বরিশালের যুবক টকশোতে এনসিপি নেতা নাসীরুদ্দীনকে চরম বেয়াদব বললেন বিএনপি নেতা ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতাকে বরিশাল জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা বরিশালে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি বরিশালের সাইলো চালু না হওয়ায় বাড়ছে ব্যাপক জনদুর্ভোগ ও ক্ষোভ বরিশের ভাইরাল শান্ত সাইকেল চুরি করার সময় হাতেনাতে আটক কুয়াকাটায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ওপর বর্বরোচিত হামলা বরিশালের মহানবীকে নিয়ে কটূক্তি করার যুবককে মারধর মাদ্রাসা ও এতিমখানার জমি দখলের অভিযোগে পিতা ও দুই পুত্র কারাগারে

ডাকাতি করতে গিয়ে মসজিদ কমিটির সভাপতি আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ১৭ মার্চ, ২০২১
ডাকাতি করতে গিয়ে মসজিদ কমিটির সভাপতি আটক

কুমিল্লার তিতাসে বাসায় ডাকাতি করতে গিয়ে মসজিদ কমিটির সভাপতি হাতেনাতে আটক হয়েছে। পুলিশের তালিকা অনুসারে আটক ব্যক্তি কুমিল্লার আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। ডাকাত সদস্য শরীফ আহম্মেদ সরকার এর আগে অস্ত্রসহ কুমিল্লা জেলা পুলিশের গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়। তার বিরুদ্ধে কুমিল্লার তিতাস থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

শরীফ আহম্মেদ সরকারের বাড়ি তিতাস উপজেলার কৈয়ারপাড় রায়পুর গ্রামে। সে এলাকায় চিহ্নিত ডাকাত সদস্য। স্থানীদের ভয়ভীতি দেখিয়ে শরীফ তার রায়পুর গ্রামের জামে মসজিদের সভাপতি হয়েছেন বলে জানান ২নং জগতপুর ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান।

তিনি জানান,শরীফ স্থানীয়দের জন্য একজন ভয়েঙ্কর নাম। সে শুধু তিতাসে নয়, কুমিল্লার আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। রায়পুর জামে মসজিদের সভাপতি হয়েছেন মসজিদের মুসল্লি ও স্থানীদের ভয়ভীতি দেখিয়ে।

জানা যায়, মঙ্গলবার (১৬ মার্চ) রাতে তিতাসের নারান্দিয়া ইউনিয়ন ফ্রেন্ডস কাবের সভাপতির বাসায় ডাকাতি করতে গেলে শরীফকে জনতা হাতেনাতে আটক করে। পরে পুলিশে সোপর্দ করে। তার সঙ্গে থাকা ডাকাত দলের ৭-৮ সদস্য পালিয়ে যায়।

তিতাস থানার ওসি সৈয়দ মোহাম্মদ আহসানুল ইসলাম বলেন, আটককৃত ডাকাত শরীফ কুমিল্লার আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। রাতে ডাকাতির ঘটনায় আটকের ঘটনায়ও মামলা প্রক্রিয়াধীন।

শরীফের দেওয়া তথ্যমতে পুলিশ আরও একজনকে আটক করেছে বলে জানা গেছে। তবে পুরো টিমকে ধরার কৌশল হিসেবে এখনই তার নাম পরিচয় প্রকাশ করা যাচ্ছে না।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102