প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রেমের পর বিয়ের কথা বলে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ | প্রিয় বরিশাল প্রেমের পর বিয়ের কথা বলে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ | প্রিয় বরিশাল
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজন মিরপুরে প্রতারক ধরে উল্টো মিথ্যা মামলার শিকার বরিশালের যুবক টকশোতে এনসিপি নেতা নাসীরুদ্দীনকে চরম বেয়াদব বললেন বিএনপি নেতা ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতাকে বরিশাল জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা বরিশালে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি বরিশালের সাইলো চালু না হওয়ায় বাড়ছে ব্যাপক জনদুর্ভোগ ও ক্ষোভ বরিশের ভাইরাল শান্ত সাইকেল চুরি করার সময় হাতেনাতে আটক কুয়াকাটায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ওপর বর্বরোচিত হামলা বরিশালের মহানবীকে নিয়ে কটূক্তি করার যুবককে মারধর মাদ্রাসা ও এতিমখানার জমি দখলের অভিযোগে পিতা ও দুই পুত্র কারাগারে

প্রেমের পর বিয়ের কথা বলে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

উপজেলার প্রতিনিধি
  • প্রকাশিতঃ রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১
প্রেমের পর বিয়ের, priyo barishal,

প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের কথা বলে বরিশালের আগৈলঝাড়ায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ধর্ষক মুদি ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে প্রেম নিবেদন করে আসছিল একই এলাকার নলিনী শিকারীর ছেলে মুদি ব্যবসায়ী মিহির শিকারী। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

ওই স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভন দিয়ে একাধিকবার ধর্ষণ করে মিহির শিকারী। স্কুলছাত্রী বিয়ের জন্য মিহির শিকারীকে চাপ দিলে সে বিয়ে করবে না বলে জানিয়ে দেয়। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে শনিবার সন্ধ্যায় মামলা দায়ের করেন।

শনিবার রাতেই পুলিশের এসআই নাসির অভিযান চালিয়ে ধর্ষক মিহির শিকারীকে নিজ এলাকা থেকে গ্রেফতার করে। রোববার সকালে মিহির শিকারীকে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে ও ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহার হোসেন সাংবাদিকদের বলেন, ওই স্কুলছাত্রীর মা ধর্ষণ মামলা দায়েরের পর ধর্ষককে গ্রেফতার করে পুলিশ। রোববার সকালে তাকে বরিশাল আদালতে ও স্কুলছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102