প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বৃদ্ধা গৃহকর্ত্রীকে নির্যাতন : গৃহকর্মীর দায় স্বীকার | প্রিয় বরিশাল বৃদ্ধা গৃহকর্ত্রীকে নির্যাতন : গৃহকর্মীর দায় স্বীকার | প্রিয় বরিশাল
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

বৃদ্ধা গৃহকর্ত্রীকে নির্যাতন : গৃহকর্মীর দায় স্বীকার

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১
বৃদ্ধা গৃহকর্ত্রীকে নির্যাতন : গৃহকর্মীর দায় , priyo barishal,

অনলাইন ডেস্ক :: রাজধানীর মালিবাগে ফাঁকা বাসায় সত্তরোর্ধ্ব বৃদ্ধা গৃহকর্ত্রীকে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় গৃহকর্মী রেখা আক্তার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। ঢাকা মহানগর হাকিম মাহমুদা আক্তারের আদালতে তিনি জবানবন্দি প্রদান করেন।

সোমবার (১ ফেব্রুয়ারি) শাহজাহানপুর থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক মোতালেব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার আসামি রেখা ও তার স্বামী ফরহাদ এরশাদকে আদালতে হাজির করা হয়। এরপর আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় মামলার তদন্তকারী কর্মকর্তা শাহজাহানপুর থানার উপপরিদর্শক রেজাউল করিম আসামি রেখার জবানবন্দি ও এরশাদকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আদালত ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আসামি রেখার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। এরপর দুইজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ২২ জানুয়ারি ঢাকা মহানগর হাকিম মাসুদ উর রহমান তাদের আটদিন করে রিমান্ড মঞ্জুর করেন। ওই সময় রিমান্ড আবেদনে মামলার তদন্তকারী কর্মকর্তা বলেন, আসামি রেখা মামলার বাদী মেহেবুবার বাসায় দীর্ঘদিন যাবৎ কাজের মেয়ে হিসেবে কাজ করে আসছেন। আসামি রেখা ও তার স্বামী পরিকল্পনা করে বাসা ফাঁকা থাকার সুবাদে গত ১৮ জানুয়ারি সকালে বাদীর মা বিলকিস বেগমকে হত্যার উদ্দেশে মারধর করে গুরুতর জখম করে। এ সময় ২৪ ভরি স্বর্ণালংকার, নগদ দুই লাখ টাকা ও একটি টেলিভিশন চুরি করে নিয়ে যায়। এ মামলার ঘটনা অত্যন্ত লোমহর্ষক ও চাঞ্চল্যকর। মামলার ভিকটিম বিলকিস বেগম (৭৫) গুরুতর মুমূর্ষু অবস্থায় হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

তিনি আবেদনে আরও বলেন, আসামিদের কাছ থেকে আংশিক চোরাই মালামাল উদ্ধার করা হয়। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ব্যাপকভাবে আলোচিত ও ভাইরাল হয়।

মালিবাগের এক বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাটে গত ১৮ জানুয়ারি বৃদ্ধাকে নির্যাতনের ওই ঘটনা সিসি ক্যামেরায় ধরা পড়ে। টেলিভিশনে খবর প্রকাশের পর সেই ভিডিও পরে দ্রুত ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। ঘটনার পর ২০ জানুয়ারি ভোরে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ও বালিয়াডাঙ্গি থানার সীমান্তবর্তী কাশিপুর এলাকা থেকে রেখাকে গ্রেফতার করা হয়।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026,
Design By MrHostBD
themesba-lates1749691102