প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশালে নিখোঁজ যুবকের মরদেহ ঝালকাঠিতে উদ্ধার | প্রিয় বরিশাল বরিশালে নিখোঁজ যুবকের মরদেহ ঝালকাঠিতে উদ্ধার | প্রিয় বরিশাল
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজন মিরপুরে প্রতারক ধরে উল্টো মিথ্যা মামলার শিকার বরিশালের যুবক টকশোতে এনসিপি নেতা নাসীরুদ্দীনকে চরম বেয়াদব বললেন বিএনপি নেতা ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতাকে বরিশাল জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা বরিশালে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি বরিশালের সাইলো চালু না হওয়ায় বাড়ছে ব্যাপক জনদুর্ভোগ ও ক্ষোভ বরিশের ভাইরাল শান্ত সাইকেল চুরি করার সময় হাতেনাতে আটক কুয়াকাটায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ওপর বর্বরোচিত হামলা বরিশালের মহানবীকে নিয়ে কটূক্তি করার যুবককে মারধর মাদ্রাসা ও এতিমখানার জমি দখলের অভিযোগে পিতা ও দুই পুত্র কারাগারে

বরিশালে নিখোঁজ যুবকের মরদেহ ঝালকাঠিতে উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশিতঃ সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১
বরিশালে নিখোঁজ যুবকের মরদেহ - priyo barishal

ঝালকাঠির নলছিটি উপজেলায় সুগন্ধা নদী থেকে রাসেদুল ইসলাম (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাণ-আরএফএল কোম্পানির বরিশাল ডিপোতে স্টোরকিপার পদে চাকরি করতেন ওই যুবক।

রোববার (৩১ জানুয়ারি) রাতে সুগন্ধা নদীর বারইকরণ এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এদিকে, স্বজনদের অভিযোগ রাসেদুলকে হত্যা করা হয়েছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ২৪ জানুয়ারি বরিশাল থেকে রাসেদুল নিখোঁজ হন। সাত দিন পর রোববার ঝালকাঠির নলছিটি উপজেলার বারইকরণ এলাকায় সুগন্ধা নদীর তীরে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ রাত ১০টার দিকে পুলিশ নদী থেকে মরদেহ উদ্ধার করে।

নিহত রাসেদুলের পকেটে থাকা মোবাইল ফোনের সিম চালু করে পরিচয় পাওয়া যায়। সোমবার (১ ফেব্রুয়ারি) দুপরে নিহতের বড় ভাই ফটিক হাওলাদার ঝালকাঠি এসে মরদেহ শনাক্ত করেন। রাশেদুলকে হত্যা করে নদীতে ফেলে দেয়া হয়েছে বলে দাবি নিহতের বড় ভাইয়ের।

এ ব্যপারে অজ্ঞাতদের আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হবে বলেও জানান নিহতের ভাই ফটিক হাওলাদাল। নিহত রাসেদুলের গ্রামের বাড়ি নরসিংদী জেলার শ্রীপুর উপজেলার সায়দাবাক গ্রামে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102