প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশালে চাঁদাবাজি: ভুয়া সমন্বয়ক আটক | প্রিয় বরিশাল বরিশালে চাঁদাবাজি: ভুয়া সমন্বয়ক আটক | প্রিয় বরিশাল
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশালের বহুতল ভবনে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড়

বরিশালে চাঁদাবাজি: ভুয়া সমন্বয়ক আটক

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশিতঃ রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
ভূয়া সমন্বয়াক

আদালত চত্বরেই ধরা পড়ল চাঁদাবাজি

বরিশালে চাঁদাবাজির অভিযোগে সমন্বয়ক পরিচয়দানকারী দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক। রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে বরিশাল আদালত চত্বর থেকেই তাদের আটক করা হয়। পরে মামলার পর তাদের কারাগারে পাঠানো হয়েছে।

আটক যুবকদের নাম নাঈম ও কামরুল। এ ঘটনায় নজরুল ইসলাম নামে আরও একজনকে আসামি করা হয়েছে। ভুক্তভোগী আবদুল হাই বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় চাঁদাবাজির মামলা দায়ের করেন।

আগেও নেওয়া হয়েছিল দফায় দফায় টাকা

জানা গেছে, নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের সিএন্ডবি ১ নম্বর পোল এলাকার আবদুল হাইয়ের একটি ভবন নিয়ে বিরোধ চলছিল।

সেই বিরোধ মীমাংসার আশ্বাস দিয়ে নাঈম ও কামরুলসহ কয়েকজন নিজেদের সমন্বয়ক পরিচয় দিয়ে আগেই প্রায় ১ লাখ ৬৫ হাজার টাকা আদায় করেন।

পরবর্তীতে রোববার বিকেলে আদালতে আবদুল হাই উপস্থিত হলে অভিযুক্তরা আরও ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন।

তবে তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে উভয়ের মধ্যে তর্কাতর্কি শুরু হয়।

ডাক-চিৎকার শুনে নিজেই ছুটে যান বিচারক

এ সময় আদালত চত্বরে ডাক-চিৎকার শুনে অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ঘটনাস্থলে ছুটে যান।

পুরো ঘটনা শুনে তিনি তাৎক্ষণিকভাবে নাঈম ও কামরুলকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পাশাপাশি ভুক্তভোগীকে থানায় মামলা করার নির্দেশ দেন।

এরপর আবদুল হাই কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করলে সেই মামলায় দুই যুবককে কারাগারে পাঠানো হয়।

আদালত ও থানায় বাড়তি নিরাপত্তা

ঘটনার পর আদালত চত্বর ও কোতয়ালী মডেল থানায় শিক্ষার্থীদের ভিড় জমতে শুরু করে।

ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়।

এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ওসি মামুন উল ইসলাম জানান, চাঁদাবাজির অভিযোগে আটক দুই যুবককে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত চলছে।

আরও বরিশালের সর্বশেষ খবর পড়তে ভিজিট করুন: প্রিয় বরিশাল

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102