প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে রূপাতলীতে সরকারি খাল দখল করে স্থাপনা নির্মাণ, জলাবদ্ধতায় এলাকাবাসী | প্রিয় বরিশাল রূপাতলীতে সরকারি খাল দখল করে স্থাপনা নির্মাণ, জলাবদ্ধতায় এলাকাবাসী | প্রিয় বরিশাল
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজন মিরপুরে প্রতারক ধরে উল্টো মিথ্যা মামলার শিকার বরিশালের যুবক টকশোতে এনসিপি নেতা নাসীরুদ্দীনকে চরম বেয়াদব বললেন বিএনপি নেতা ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতাকে বরিশাল জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা বরিশালে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি বরিশালের সাইলো চালু না হওয়ায় বাড়ছে ব্যাপক জনদুর্ভোগ ও ক্ষোভ বরিশের ভাইরাল শান্ত সাইকেল চুরি করার সময় হাতেনাতে আটক কুয়াকাটায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ওপর বর্বরোচিত হামলা বরিশালের মহানবীকে নিয়ে কটূক্তি করার যুবককে মারধর মাদ্রাসা ও এতিমখানার জমি দখলের অভিযোগে পিতা ও দুই পুত্র কারাগারে

রূপাতলীতে সরকারি খাল দখল করে স্থাপনা নির্মাণ, জলাবদ্ধতায় এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১২ মে, ২০২৬
রুপাতলী খাল

রূপাতলীতে সরকারি খাল দখল করে স্থাপনা নির্মাণ, জলাবদ্ধতায় এলাকাবাসী

বরিশাল নগরীর ২৫ নং ওয়ার্ডের রূপাতলী এলাকায় সরকারি খাল দখল করে কালভার্ট ও সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে।

স্থানীয় প্রভাবশালী মহল ও কয়েকটি প্রতিষ্ঠানের এমন কর্মকাণ্ডে খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে।

এর ফলে সামান্য বৃষ্টিতেই চরম জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, যা ওই এলাকার কয়েক হাজার মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এলাকাবাসীর অভিযোগের তীর রূপাতলী গ্রামীণ চক্ষু (জিসি) হাসপাতাল, সাবেক কাউন্সিলর মরহুম জালালের প্রতিষ্ঠান এবং স্থানীয় মাঝি বাড়ির দিকে।

অভিযোগ রয়েছে, এই পক্ষগুলো খালের জমি দখল করে অবৈধভাবে কালভার্ট ও স্থায়ী প্রাচীর নির্মাণ করেছে।

খালের প্রশস্ততা কমে যাওয়ায় এবং পানি চলাচলের পথ রুদ্ধ হওয়ায় রূপাতলীর একাংশ এখন স্থায়ী জলাবদ্ধতার ঝুঁকিতে রয়েছে।

প্রশাসনের হস্তক্ষেপ কামনা

ভুক্তভোগী এলাকাবাসী জানান, এই খালটি ওই এলাকার পানি নিষ্কাশনের একমাত্র মাধ্যম।

প্রভাবশালীরা আইন অমান্য করে খালের ওপর স্থাপনা নির্মাণ করায় বর্ষা মৌসুমে ঘরে পানি ঢুকে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

অবিলম্বে এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খালটি সংস্কার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

জলাবদ্ধতা মুক্ত থাকার লক্ষে এবং জনস্বার্থে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক ও জেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

তারা আশা করছেন, দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং খালটি পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা হবে।

আরও পড়ুন: বরিশাল সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান ও সমসাময়িক সংবাদ

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102