ভোলার সামরাজ মাছঘাটে এখন ইলিশের সংখ্যা দিন দিন বাড়ছে। চলতি সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে নদীতে মিলছে কাঙ্ক্ষিত ইলিশ। মৌসুমের শুরুতে মাছ না পেয়ে জেলেরা চরম হতাশায় ছিলেন। তবে দেরিতে হলেও জালে মাছ ধরা পড়ায় কিছুটা স্বস্তি ফিরেছে।
এদিকে আগামী ৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। জেলেরা বলছেন, এই সময়ে অভিযান শুরু হলে ক্ষতি পুষিয়ে নেওয়া কঠিন হবে। তারা নিষেধাজ্ঞা ১৫ দিন পেছানোর জোর দাবি জানিয়েছেন। ব্যবসায়ীরাও পুঁজি হারানোর তীব্র সংকটে পড়েছেন বলে জানিয়েছেন।
জেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন, দেশের স্বার্থে সাময়িক এই কষ্ট সবাইকে মেনে নিতে হবে। উৎপাদন বাড়াতে মৎস্য রক্ষা কার্যক্রম বাস্তবায়ন জরুরি। এই জেলায় নিবন্ধিত ১ লাখ ৬৮ হাজার জেলে মাছ শিকারের সঙ্গে জড়িত।
এই সংবাদ আরো পড়তে ভিজিট করুন: www.priyobarishal.com