প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে আদেশ সত্ত্বেও দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন না ঝালকাঠি সদরের ইউএনও | প্রিয় বরিশাল আদেশ সত্ত্বেও দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন না ঝালকাঠি সদরের ইউএনও | প্রিয় বরিশাল
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
সন্ধ্যার ভয়ংকর ভাঙনে মানচিত্র থেকে মুছে যাচ্ছে গ্রামের পর গ্রাম তিরিশ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজন মিরপুরে প্রতারক ধরে উল্টো মিথ্যা মামলার শিকার বরিশালের যুবক টকশোতে এনসিপি নেতা নাসীরুদ্দীনকে চরম বেয়াদব বললেন বিএনপি নেতা ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতাকে বরিশাল জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা বরিশালে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি বরিশালের সাইলো চালু না হওয়ায় বাড়ছে ব্যাপক জনদুর্ভোগ ও ক্ষোভ বরিশের ভাইরাল শান্ত সাইকেল চুরি করার সময় হাতেনাতে আটক কুয়াকাটায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ওপর বর্বরোচিত হামলা

আদেশ সত্ত্বেও দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন না ঝালকাঠি সদরের ইউএনও

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশিতঃ শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
সদর ইউএনও

আদেশ সত্ত্বেও দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন না ঝালকাঠি সদরের ইউএনও

ঝালকাঠির নলছিটি উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হলেও দায়িত্ব হস্তান্তর নিয়ে এক অনাকাঙ্ক্ষিত জটিলতা তৈরি হয়েছে। জেলা প্রশাসকের স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী অফিসার মিজ সেগুফতা মেহনাজ নলছিটির দায়িত্বভার বুঝিয়ে দিচ্ছেন না বলে অভিযোগ উঠেছে।

গত ২৩ এপ্রিল ২০২৬ তারিখে জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন স্বাক্ষরিত এক আদেশে (স্মারক নং-১১৪) নলছিটির সহকারী কমিশনার (ভূমি) জনাব রিজভী আহমেদ সবুজকে (১৯৩৩৮) নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে নলছিটি উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব প্রদান করা হয়।

আদেশে স্পষ্টভাবে উল্লেখ করা হয় যে, মিজ সেগুফতা মেহনাজ তার নিকট থাকা নলছিটির অতিরিক্ত দায়িত্বভার জনাব সবুজের কাছে হস্তান্তর করবেন।

প্রশাসনিক আদেশ উপেক্ষিত

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী এই রদবদল করা হলেও দুই দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মিজ সেগুফতা মেহনাজ দায়িত্ব বুঝিয়ে না দেওয়ায় প্রশাসনিক কাজে এক ধরনের স্থবিরতা ও ধোঁয়াশা তৈরি হয়েছে।

সরকারি আদেশ থাকার পরেও কেন এই অনীহা, তা নিয়ে স্থানীয় প্রশাসনের ভেতর ও বাইরে নানা আলোচনা ও গুঞ্জন শুরু হয়েছে।

নলছিটি উপজেলার দাপ্তরিক কাজ এবং জনসেবা নিশ্চিতে দ্রুত এই দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হওয়া জরুরি।

অন্যথায় প্রশাসনের চেইন অফ কমান্ড বিঘ্নিত হওয়ার আশঙ্কা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন: বরিশাল বিভাগের সর্বশেষ প্রশাসনিক সংবাদ

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102