প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশালে সন্তানসহ নিখোঁজ গৃহবধূ, সন্ধানে পুলিশের তল্লাশি | প্রিয় বরিশাল বরিশালে সন্তানসহ নিখোঁজ গৃহবধূ, সন্ধানে পুলিশের তল্লাশি | প্রিয় বরিশাল
বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
বরিশালে সাইবার বুলিংয়ের আতঙ্ক, ৩ বছরে ৪ নারীর আত্মহত্যা ও বিচারে শত শত মামলা নিষেধাজ্ঞা শেষেও ইলিশ শূন্য বরিশাল পোর্ট রোড, বিপাকে মৎস্য ব্যবসায়ীরা বরিশালে মসজিদের ভেতর নামাজরত অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা বরিশালে পুলিশ দেখে দেওয়াল টপকে পালাতে গিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু সম্পত্তির লোভে মৃত বাবার লাশ দাফনে বাধা, দুইবার কবর খুঁড়েও আটকে দিল সন্তানরা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল: চ্যাম্পিয়ন বরিশালের বাকেরগঞ্জ ও পাবনার সাঁথিয়া বরিশালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫২ জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন সম্পন্ন: সভাপতি মামুন-অর-রশিদ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান গৌরনদীতে ৩ বছরের শিশুকে কার্টুন দেখানোর প্রলোভনে ধর্ষণ, রক্তক্ষরণ নিয়ে শেবাচিমে ভর্তি! ভাড়ার নৈরাজ্যে অতিষ্ঠ বরিশালবাসী: অটোরিকশা তদারকিতে মাঠে নামার দাবিতে বিসিসি’কে স্মারকলিপি!

বরিশালে সন্তানসহ নিখোঁজ গৃহবধূ, সন্ধানে পুলিশের তল্লাশি

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
সন্তানসহ নিখোঁজ গৃহবধ

বরিশালে সন্তানসহ নিখোঁজ গৃহবধূ, সন্ধানে পুলিশের তল্লাশি

বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নে চার বছরের সন্তানসহ আলপনা বেগম তন্নী (৩০) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন।

নিখোঁজ তন্নী ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ড দিনারের পোল গ্রামের মোল্লা বাড়ির বাদল মোল্লার স্ত্রী এবং একই এলাকার মৃত মুন্নাফ সিকদারের মেয়ে।

এ ঘটনায় ৫ মে বরিশাল বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১ মে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে চরকাউয়ায় বাবার বাড়ি যাওয়ার কথা বলে শ্বশুরবাড়ি থেকে বের হন তন্নী।

সাথে ছিল তার ৪ বছরের ছেলে আলিফ।

ঐ দিন বিকেলে স্বামী বাদল মোল্লা তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে ফোনটি বন্ধ পান।

পরবর্তীতে বাবার বাড়ি ও আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

আইনি পদক্ষেপ ও পুলিশের বক্তব্য

নিখোঁজের ঘটনায় স্বামী বাদল মোল্লা বন্দর থানায় ১৭৩/২৬ নং জিডি দায়ের করেছেন।

এ বিষয়ে বন্দর থানার এসআই ইদ্রিস আলী জানান, “জিডি করার পর আমরা বিষয়টি সারাদেশে জানিয়ে দিয়েছি।

আমাদের আওতাধীন এলাকায় তল্লাশি চালানো হয়েছে এবং এই অভিযান অব্যাহত রয়েছে। সন্ধান পাওয়ামাত্রই পরিবারের লোকজনকে অবহিত করা হবে।”

বর্তমানে নিখোঁজ স্ত্রী ও সন্তানের শোকে দিশেহারা পরিবার।

তাদের কোনো সন্ধান পাওয়া গেলে এই মোবাইল নম্বরগুলোতে (০১৯৩৪৩৭৫৬৬৪, ০১৯৯৯২৬২৩৪০) যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন: বরিশাল সদর এলাকার সমসাময়িক স্থানীয় সংবাদ

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026,
Design By MrHostBD
themesba-lates1749691102