প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে ঝুঁকিপূর্ণ গাছ সরাচ্ছে না প্রভাবশালী পরিবার | প্রিয় বরিশাল ঝুঁকিপূর্ণ গাছ সরাচ্ছে না প্রভাবশালী পরিবার | প্রিয় বরিশাল
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম

ঝুঁকিপূর্ণ গাছ সরাচ্ছে না প্রভাবশালী পরিবার

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশিতঃ সোমবার, ২ মার্চ, ২০২৬
৩০ নং ওয়ার্ড

ঝুঁকিপূর্ণ গাছ সরাচ্ছে না প্রভাবশালী পরিবার

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ৩০ নম্বর ওয়ার্ডের কলাডেমা এলাকায় কয়েকটি বিশালাকৃতির হেলে পড়া গাছকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে।

দীর্ঘদিন ধরে গাছগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও মালিকপক্ষ তা অপসারণে কোনো পদক্ষেপ নিচ্ছে না।

ফলে যেকোনো মুহূর্তে বড় ধরনের প্রাণহানি ও সরকারি সম্পদের ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

মৃত্যুঝুঁকিতে শতাধিক মানুষ ও বিদ্যুৎ লাইন

স্থানীয়দের অভিযোগ, কাজী মতিয়ার রহমান, কাজী বাচ্চু, কাজী সাগর ও কাজী খোকনের মালিকানাধীন জমিতে থাকা গাছগুলোর গোড়ায় পর্যাপ্ত মাটি নেই।

ফলে ভারসাম্য হারিয়ে গাছগুলো পাশের বসতঘর, বাণিজ্যিক গোডাউন এবং বিদ্যুৎ লাইনের ওপর হেলে পড়েছে।

এলাকাবাসী জানান, এর আগেও গাছ ভেঙে পড়ে বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছিল, যার ফলে পুরো এলাকা বেশ কয়েক দিন অন্ধকারে ছিল।

গাছের দামের কাছে মানুষের জীবনের মূল্য নেই!

আশ্চর্যের বিষয় হলো, গাছগুলো কাটার জন্য সিটি করপোরেশনের মৌখিক নির্দেশনা থাকলেও মালিকপক্ষ তা মানছে না।

এ বিষয়ে মালিক কাজী মতিয়ার রহমান জানান, “গাছের ভালো দাম পেলেই ব্যবস্থা নেব।”

অথচ এই ‘ভালো দামের’ অপেক্ষায় কেটে গেছে দীর্ঘ ১৫-১৬ বছর। পরিবারের অন্য সদস্যরাও একে অপরের ওপর দায় চাপিয়ে গাছ কাটার বিষয়টি এড়িয়ে যাচ্ছেন।

ভুক্তভোগীদের ক্ষোভ ও আইনি ব্যবস্থা

স্থানীয় বাসিন্দা কাজী রাসেল ও কাজী তুহিন জানান, ঝোড়ো বাতাস ছাড়াই মেহগনি গাছের ফল ও ডাল পড়ে তাদের টিনশেড ঘর ও জানমালের ব্যাপক ক্ষতি হচ্ছে।

ভাড়াটিয়ারা ভয়ে এলাকা ছাড়ছেন।

এমনকি বিষয়টি নিয়ে কথা বলতে গেলে মালিকপক্ষ দুর্ব্যবহার ও হুমকি প্রদান করে বলে অভিযোগ উঠেছে।

অতিষ্ঠ হয়ে এলাকাবাসী এখন আইনের আশ্রয় নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

এ প্রসঙ্গে বরিশাল সিটি করপোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন, জননিরাপত্তা বিঘ্নকারী যেকোনো ঝুঁকিপূর্ণ অবস্থা অপসারণের ক্ষমতা সিটি করপোরেশনের রয়েছে।

লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: বরিশালের স্থানীয় সব খবর পড়তে এখানে ক্লিক করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102