প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশালে দেরিতে পৌঁছাচ্ছে লঞ্চ, বিপাকে যাত্রীরা | প্রিয় বরিশাল বরিশালে দেরিতে পৌঁছাচ্ছে লঞ্চ, বিপাকে যাত্রীরা | প্রিয় বরিশাল
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতাকে বরিশাল জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা বরিশালে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি বরিশালের সাইলো চালু না হওয়ায় বাড়ছে ব্যাপক জনদুর্ভোগ ও ক্ষোভ বরিশের ভাইরাল শান্ত সাইকেল চুরি করার সময় হাতেনাতে আটক কুয়াকাটায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ওপর বর্বরোচিত হামলা বরিশালের মহানবীকে নিয়ে কটূক্তি করার যুবককে মারধর মাদ্রাসা ও এতিমখানার জমি দখলের অভিযোগে পিতা ও দুই পুত্র কারাগারে বরিশালে ফেক আইডির প্রেমের ফাঁদ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উচ্ছাস কর্মকারের ঝুলন্ত মরদেহ সাংবাদিক বরকত হোসেন মৃধার চাচার কুলখানি অনুষ্ঠিত

বরিশালে দেরিতে পৌঁছাচ্ছে লঞ্চ, বিপাকে যাত্রীরা

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশিতঃ সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
লঞ্চ

বরিশালে দেরিতে পৌঁছাচ্ছে লঞ্চ,বিপাকে যাত্রীরা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে ঢাকা-বরিশাল নৌপথে চলাচলের চিরাচরিত নিয়মে বড় ধরনের পরিবর্তন এসেছে।

জ্বালানি সাশ্রয় করতে লঞ্চের গতি কমিয়ে দেওয়ায় নির্দিষ্ট সময়ের চেয়ে অনেক দেরিতে ঘাটে পৌঁছাচ্ছে নৌযানগুলো।

আজ সকালে বরিশাল লঞ্চঘাটে সরেজমিনে গিয়ে দেখা যায় ঢাকা থেকে ছেড়ে আসা লঞ্চগুলো নির্ধারিত সময়ের প্রায় ২ ঘণ্টা পর ঘাটে এসে ভিড়ছে।

ভোর ৪টার মধ্যে যেখানে লঞ্চগুলো ঘাটে পৌঁছানোর কথা,

সেখানে আজ অধিকাংশ লঞ্চ সকাল ৫টা ৪০ মিনিটের পর বরিশাল ঘাটে এসে পৌঁছায়।

হঠাৎ এই সময় পরিবর্তনের ফলে চরম বিপাকে পড়েছেন দূর-দূরান্ত থেকে আসা যাত্রীরা।

বিশেষ করে যারা ভোরে ঘাটে নেমে জরুরি কাজে বা কর্মস্থলে যোগ দিতে চেয়েছিলেন  তাদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি।

ভাড়া বাড়ানোর প্রস্তাব ও ধীরগতি

লঞ্চ মালিকদের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১৮ এপ্রিল ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা নির্ধারণ করায় প্রতি ট্রিপে তাদের খরচ বেড়েছে এক লাখ টাকারও বেশি।

এই অতিরিক্ত ব্যয় সামাল দিতে এবং তেলের অপচয় রোধে মাস্টাররা এখন ধীরগতিতে লঞ্চ চালাচ্ছেন।

মালিক সমিতির মহাসচিব সিদ্দিকুর রহমান জানান,যাত্রী সংকট এবং পরিচালন ব্যয় ৫০ শতাংশ বেড়ে যাওয়ায় লঞ্চ ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে।

ইতিমধ্যেই লঞ্চ ভাড়া সর্বোচ্চ ৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়ে বিআইডব্লিউটিএ-কে চিঠি দিয়েছে লঞ্চ মালিক সমিতি।

ভাড়া সমন্বয়ের আগে খরচ কমাতে ধীরগতির এই কৌশল অবলম্বন করছেন অনেক মালিক।

তবে সাধারণ যাত্রীদের দাবি, ভাড়া বাড়ানোর আগেই এভাবে সময়ক্ষেপণ করে যাত্রীদের হয়রানি করা কোনোভাবেই কাম্য নয়।

আরও পড়ুন: ঢাকা-বরিশাল নৌপথের সর্বশেষ সময়সূচী ও ভাড়া

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026,
Design By MrHostBD
themesba-lates1749691102