প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশাল কাস্টমসের যুগ্ম কমিশনারের বিরুদ্ধে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা | প্রিয় বরিশাল বরিশাল কাস্টমসের যুগ্ম কমিশনারের বিরুদ্ধে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা | প্রিয় বরিশাল
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
প্রিয় বরিশাল :
ঢাকা-বরিশাল মহাসড়ক এখন বিপজ্জনক মরণ ফাঁদ গুলশানে বরিশালের সোহেল মল্লিকের জোনাকি রেস্টুরেন্টের বাজিমাত মা ইলিশ নিষেধাজ্ঞায় কর্মহীন লাখো জেলে ডেফুলিয়ায় জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে বিতর্ক বরিশালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি সরোয়ার এখনো ঢাকা মেট্রোতে বহাল থাকা নিয়ে প্রশ্ন দক্ষিণাঞ্চলের ড্রেজিংয়ে শতকোটি টাকা লুটপাটের অভিযোগ বরিশালে মাদক অভিযানে এএসআইয়ের উপস্থিতি ও পলায়ন বরিশালের ৫০০ বছরের প্রাচীন গায়েবি মসজিদ দেখতে পর্যটকদের ভিড় ঢাবির সাবেক মেধাবী শিক্ষার্থীর ঠিকানা এখন বরিশালের বৃদ্ধাশ্রম

বরিশাল কাস্টমসের যুগ্ম কমিশনারের বিরুদ্ধে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশিতঃ সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

বরিশাল কাস্টমসের যুগ্ম কমিশনারের বিরুদ্ধে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, বরিশাল-এর যুগ্ম কমিশনার মাজেদুল হকের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণ, নারী নির্যাতন ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করা হয়েছে।

এই ঘটনায় জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, মাজেদুল হক ফেসবুকের মাধ্যমে এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন।

২০২৫ সালের ১৬ নভেম্বর দিনাজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ভুক্তভোগী পারুল নাহার (২৮) এই মামলাটি দায়ের করেন।

মামলায় মাজেদুল হকসহ মোট পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, ভুক্তভোগী বিয়ের জন্য চাপ দিলে মাজেদুল হক ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং সন্ত্রাসী বাহিনী দিয়ে তরুণীর পরিবারের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি প্রদান করেন।

অন্তরঙ্গ ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ

মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত মাজেদুল হক তরুণীর অজান্তে তাদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে রাখেন।

পরবর্তীতে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে খুলনা, রংপুর এবং ঢাকার মোহাম্মদপুরে নিজের বিলাসবহুল ফ্ল্যাটে রেখে মাসের পর মাস তাকে ভোগ করেন।

ভুক্তভোগীর অভিযোগ, মাজেদুল হকের ক্যাডার বাহিনী তার বাবার ওপর হামলা চালিয়েছে এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত সপ্তাহে পেশীশক্তি ও ভয়ভীতি প্রদর্শন করে ভুক্তভোগীকে মামলাটি প্রত্যাহার করতে বাধ্য করা হয়েছে।

বাদী পারুল নাহার জানান, পরিবারের নিরাপত্তার স্বার্থে তিনি মামলা প্রত্যাহার করলেও অপরাধীর কঠোর শাস্তি চান।

এছাড়া মাজেদুল হকের বিরুদ্ধে রাজস্ব ফাঁকিতে যোগসাজশ ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগও পাওয়া গেছে।

বর্তমানে তার ব্যবহৃত মোবাইল নম্বরগুলো বন্ধ থাকায় এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সূত্র ঃ ইত্তেহাদ নিউজ

আরও পড়ুন: জাতীয় রাজস্ব বোর্ডের সমসাময়িক প্রশাসনিক সংবাদ

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102