প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে ৫ দিন অতিবাহিত হলেও গার্মেন্টস কর্মী মোবিনা’র উপর হামলাকারী আটক হয়নি | প্রিয় বরিশাল ৫ দিন অতিবাহিত হলেও গার্মেন্টস কর্মী মোবিনা’র উপর হামলাকারী আটক হয়নি | প্রিয় বরিশাল
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

৫ দিন অতিবাহিত হলেও গার্মেন্টস কর্মী মোবিনা’র উপর হামলাকারী আটক হয়নি

উপজেলার প্রতিনিধি
  • প্রকাশিতঃ বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১
৫ দিন অতিবাহিত হলেও

নিজস্ব প্রতিবেদক :: ৫ দিন অতিবাহিত হলেও গার্মেন্টস কর্মী মোবিনা বেগমের চোঁখ ক্ষত-বিক্ষতকারী যুবককে গ্রেফতার করতে পারেনি পুলিশ। সর্বশেষ হাতে পাওয়া তথ্য অনুযায়ী গতকাল বরিশাল জেলা পুলিশের সহায়তায় এ্যাম্বুলেন্স যোগে গার্মেন্টস কর্মী মোবিনাকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় পাঠানোর স্বিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনটাই জানিয়েছেন বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের চক্ষু ওয়ার্ডের কর্তব্যরত নার্স নুপুর বৈদ্য।

গার্মেন্টস কর্মী মোবিনার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ ইটনা উপজেলার কাটিংগুর।

মোবিনার কৃষক বাবা সহিদ মিয়া এ প্রতিবেদককে বলেন, আমার মেয়ের উপর হামলা হয়েছে এমন খবর শুনে আমি হাসপাতালে ছুঁটে আসি। এখন সে চোঁখে কিছুই দেখতে পারছে না।কিন্তু কর্তব্যরত চিকিৎিসক ডি.বি পাল আমার মেয়েকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে রেফার্ড করেছেন। পুলিশের সহায়তায় আমরা এ্যাম্বুলেন্স যোগে মোবিনাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছি।

এদিকে উজিরপুর থানার এসআই মো.মহিবুল ইসলাম জানান, মোবিনাকে উদ্ধার করা হলেও এ ঘটনায় উজিরপুর থানায় কোন মামলা নেওয়া হয়নি। কারন ঢাকা জেলার কোন এক স্থানে বসে পরিকল্পিতভাবে মোবিনার উপর হামলা করা হয়েছে।

উল্লেখ্য,গত মাসের ২৯ ফেব্রুয়ারী বরিশালের উজিরপুরে গার্মেন্টস কর্মী মোবিনা বেগমের চোঁখ ক্ষত-বিক্ষত করে ফেলে রেখে যায় এক যুবক।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026,
Design By MrHostBD
themesba-lates1749691102