প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে সাড়ে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার | প্রিয় বরিশাল সাড়ে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার | প্রিয় বরিশাল
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন

সাড়ে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১
সাড়ে ৮ কেজি গাঁজাসহ

অনলাইন ডেস্ক :: নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন চাঁনমারী বস্তি থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় গ্রেফতার একজনের ঘরের কাঠের পাটাতন থেকে সাড়ে আট কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন, হাসি বেগম (৩৫) ও মো. রিপন (৩৫)।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। সন্ধ্যায় র‌্যাব-১১ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে চাঁনমারী বস্তি এলাকায় গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তারা কৌশলে কুমিল্লা থেকে গাঁজা এনে চাঁনমারী বস্তি এলাকায় হাসি বেগমের ঘরের কাঠের পাটাতনের নিচে মজুদ রাখতো এবং সুবিধামতো সময়ে তা বিক্রর করতো। তাদের বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026,
Design By MrHostBD
themesba-lates1749691102