প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে ঝালকাঠিতে জমির বিরোধে নারীকে কুপিয়ে জখম | প্রিয় বরিশাল ঝালকাঠিতে জমির বিরোধে নারীকে কুপিয়ে জখম | প্রিয় বরিশাল
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

ঝালকাঠিতে জমির বিরোধে নারীকে কুপিয়ে জখম

ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১
ঝালকাঠিতে জমির বিরোধে নারীকে

ঝালকাঠি প্রতিনিধি :: জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে শাহনাজ পারভীন (৪০) নামের এক নারীকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে প্রতিপক্ষ আলমঙ্গীর হাওলাদারে বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে ঝালকাঠি সদর উপজেলার নুথুল্লাবাদ ইউনিয়নের মধ্য হরিপাশা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত শাহনাজ পারভীনের স্বজনারা জানান, জমিজমা নিয়ে বিরোধে পূর্ব সত্রæতার জের ধরে মধ্য হরিপাশা গ্রামের মৃত মমিন উদ্দিন হাওলাদারের মেয়ে শাহনাজ পারভীনকে একই বাড়ির আলমঙ্গীর হাওলাদার, আইয়ুব আলী হাওলাদার ও শাওন হাওলাদারসহ আরো ৩/৪ জন মিলে এলোপাতারি মারধর করে। মারধরের এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন দাও দিয়ে কোপ দিলে শাহনাজ পারভীনের ডান হাতে জখম হয়। এ সময় হামলাকারীরা নানা ধরনের হুমকী দিয়ে স্থান ত্যাগ করেন। পরে শাহনাজ পাভীনের স্বজনরা তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করেন।

এ ব্যাপারে নুথুল্লাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল হালিম গোলন্দাজ জানান, ওই বাড়ির একটি পকুর সেচের জন্য একপক্ষ সেচ মেশিন বসাতে চাইলে আরেক পক্ষ তাতে বাঁধা দেয়। পরে এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হলে পুলিশ উভয় পক্ষের কথা শুনে মিমাংসা করে দেয়। তবে এ ঘটনায় কেউ আহত হয়েছে কিনা তা আমার জানা নেই।

এ বিষয়ে জানার জন্য মঙ্গলবার সন্ধ্যায় আলমঙ্গীর হাওলাদারের ব্যবহৃত মোবাইল নাম্বারে ফোন দেয়া হলে তা বন্ধ পাওয়া যায়।’

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026,
Design By MrHostBD
themesba-lates1749691102