প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশালে শিক্ষার্থী-শ্রমিকদের সড়ক অবরোধ, ২১ রুটে বাস চলাচল বন্ধ | প্রিয় বরিশাল বরিশালে শিক্ষার্থী-শ্রমিকদের সড়ক অবরোধ, ২১ রুটে বাস চলাচল বন্ধ | প্রিয় বরিশাল
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজন মিরপুরে প্রতারক ধরে উল্টো মিথ্যা মামলার শিকার বরিশালের যুবক টকশোতে এনসিপি নেতা নাসীরুদ্দীনকে চরম বেয়াদব বললেন বিএনপি নেতা ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতাকে বরিশাল জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা বরিশালে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি বরিশালের সাইলো চালু না হওয়ায় বাড়ছে ব্যাপক জনদুর্ভোগ ও ক্ষোভ বরিশের ভাইরাল শান্ত সাইকেল চুরি করার সময় হাতেনাতে আটক কুয়াকাটায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ওপর বর্বরোচিত হামলা বরিশালের মহানবীকে নিয়ে কটূক্তি করার যুবককে মারধর মাদ্রাসা ও এতিমখানার জমি দখলের অভিযোগে পিতা ও দুই পুত্র কারাগারে

বরিশালে শিক্ষার্থী-শ্রমিকদের সড়ক অবরোধ, ২১ রুটে বাস চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১
বরিশালে শিক্ষার্থী-শ্রমিকদের সড়ক অবরোধ, ২১ রুটে বাস চলাচল বন্ধ

বরিশালে বাস মালিক-শ্রমিক ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থানে রয়েছে। দুই প‌রিবহন শ্রমিককে গ্রেপ্তারের প্রতিবাদে এবং তাদের মুক্তির দাবিতে রূপাতলী বাস শ্রমিকরা বাস চলাচল বন্ধ রেখে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। বিপরীতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ ও সড়ক অবরোধ করছেন।

শ‌নিবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় শিক্ষার্থীদের মারধরের মূল হোতাদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ শুরু করে শিক্ষার্থীরা।পরে সকাল সা‌ড়ে ১০টা থে‌কে রুপাতলী মি‌নিবাস টা‌র্মিনা‌লের সাম‌নে সুরভি চত্ব‌রে বি‌ক্ষোভ শুরু ক‌রে প‌রিবহন শ্রমিকরা। এতে ব‌রিশাল থে‌কে দ‌ক্ষিণাঞ্চ‌লের ২১‌টি রু‌টে যাত্রী প‌রিবহন বন্ধ র‌য়ে‌ছে।

ব‌রিশাল পটুয়াখালী মি‌নিবাস মা‌লিক স‌মি‌তির সাধারণ সম্পাদক কাওছার হো‌সেন শিপন ব‌লেন, বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের মামলায় আমা‌দের শ্রমিক‌কে গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে যারা জ‌ড়িতই নয়। আমা‌দের কো‌নো লোক ছাত্রদের মারধর ক‌রেনি। কারা ক‌রে‌ছে তাও জা‌নি না। আমরা তা‌দের ওপর হামলার ঘটনার নিন্দা জা‌নিয়ে‌ছি। ত‌বে ষড়যন্ত্রমূলকভা‌বে আমা‌দের দুই শ্রমিক‌কে গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে।

ব‌রিশাল কোতোয়ালি ম‌ডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) নুরুল ইসলাম জানান, শ্রমিকরা বি‌ক্ষোভ কর‌ছে। আবার বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের শিক্ষার্থীরাও আ‌ন্দোলন কর‌ছে। আমরা উভয় প‌ক্ষের সঙ্গে কথা ব‌লে বিষয়‌টি সমাধা‌নের চেষ্টা কর‌ছি।

তিনি বলেন, মারধরের অভিযোগে রনি ও ফিরোজ নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে রূপাতলী হাউজিংয়ের সি-ব্লকের হারুন ম্যানশন ভবনের মেসে হামলা চালায় । হামলায় ১১ শিক্ষার্থী গুরুতর আহত হন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে ছুরি দিয়ে কোপ দেন রূপাতলী বিআরটিসি কাউন্টারের সহকারী রফিক। এ সময় আরও এক ছাত্রীকে লাঞ্ছিত করেন রফিক ও কাউন্টারম্যান বাদল। প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিআরটিসি কাউন্টার ভাঙচুর ও সড়ক অবরোধ করেন।

হামলার পর পরই রাত আড়াইটার দিকে সড়কে কাঠ পুড়িয়ে অবরোধ করেন শিক্ষার্থীরা। উপাচার্যের আশ্বাসে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়ে বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় ১৪ ঘণ্টা পর অবরোধ তুলে নিয়েছিল শিক্ষার্থীরা। কিন্তু শিক্ষার্থীদের দাবি অনুসারে মামলা দায়ের না করায় শুক্রবার থেকে আবারও আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102