প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে ২০২০ সালে প্রবাসী আয়ে বাংলাদেশের রেকর্ড | প্রিয় বরিশাল ২০২০ সালে প্রবাসী আয়ে বাংলাদেশের রেকর্ড | প্রিয় বরিশাল
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
সন্ধ্যার ভয়ংকর ভাঙনে মানচিত্র থেকে মুছে যাচ্ছে গ্রামের পর গ্রাম তিরিশ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজন মিরপুরে প্রতারক ধরে উল্টো মিথ্যা মামলার শিকার বরিশালের যুবক টকশোতে এনসিপি নেতা নাসীরুদ্দীনকে চরম বেয়াদব বললেন বিএনপি নেতা ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতাকে বরিশাল জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা বরিশালে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি বরিশালের সাইলো চালু না হওয়ায় বাড়ছে ব্যাপক জনদুর্ভোগ ও ক্ষোভ বরিশের ভাইরাল শান্ত সাইকেল চুরি করার সময় হাতেনাতে আটক কুয়াকাটায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ওপর বর্বরোচিত হামলা

২০২০ সালে প্রবাসী আয়ে বাংলাদেশের রেকর্ড

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১
২০২০ সালে প্রবাসী আয়ে

২০২০ সালে প্রবাসী আয়ে শীর্ষ তিনটি দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ। রেমিট্যান্স প্রবাহ নিয়ে প্রতিবেদনটি প্রকাশ করেছে ব্রিটেনের ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট। প্রবাসী আয়ে রেকর্ড করা অন্য দুই দেশের মধ্যে রয়েছে মেক্সিকো এবং পাকিস্তান।

করোনা মহামারিতে বিশ্ব অর্থনীতি ২০২০ সালের পুরোটাই বিপর্যস্ত ছিলো। বিভিন্ন দেশে প্রবাসী আয় ছিলো নিম্নমুখী। কিন্তু এ বিষয়ে বাংলাদেশের চিত্র ভিন্ন। ব্রিটিশ গবেষণা সংস্থা ইকোনমিস্ট ইন্টেলিজেন্সের রিপোর্ট বলছে, ২০২০ সালে প্রবাসী আয়ে রেকর্ড গড়েছে বাংলাদেশ।

প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালে বাংলাদেশে রেমিট্যান্স এসেছে ১৯শ` ৮০ কোটি ডলার। যেখানে ২০১৯ সালে রেমিট্যান্স এসেছিলো ১৮শ` ৪০ কোটি ডলার। এই তালিকায় তৃতীয় অবস্থানে বাংলাদেশ।

কোভিড-১৯ অ্যান্ড মাইগ্র্যান্ট রেমিট্যান্স বিষয়ক এই প্রতিবেদনে বলা হয়, সারাবিশ্বে ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে রেমিট্যান্স প্রবাহ কমেছে অন্তত ৫ হাজার কোটি ডলার। সারাবিশ্বের বিভিন্ন দেশ গেলো বছর ৬৬ হাজার ৬শ` কোটি ডলার রেমিট্যান্স পেয়েছে, যেখানে ২০১৯ সালে পেয়েছিলো ৭১ হাজার ৬শ` কোটি ডলার। ২০২১ সালেও নিম্নমুখী এ প্রবণতা অব্যাহত থাকবে বলে জানায় সংস্থাটি।

মহামারিতে রেমিট্যান্স প্রবাহে নেতিবাচক প্রভাব পড়েছে। প্রবাসী আয় কমার তালিকায় আছে ভারত, চীন, ফিলিপিন্স, মিসর, নাইজেরিয়া, ভিয়েতনাম ও ইউক্রেন। ভারতে প্রবাসী আয় ২০১৯ সালের চেয়ে ৮শ` কোটি ডলার কমেছে।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102