প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে চিকিৎসকের বাসায় গৃহকর্মীকে নির্যাতন, হাসপাতালে ভর্তির পর নিখোঁজ | প্রিয় বরিশাল চিকিৎসকের বাসায় গৃহকর্মীকে নির্যাতন, হাসপাতালে ভর্তির পর নিখোঁজ | প্রিয় বরিশাল
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
তিরিশ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজন মিরপুরে প্রতারক ধরে উল্টো মিথ্যা মামলার শিকার বরিশালের যুবক টকশোতে এনসিপি নেতা নাসীরুদ্দীনকে চরম বেয়াদব বললেন বিএনপি নেতা ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতাকে বরিশাল জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা বরিশালে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি বরিশালের সাইলো চালু না হওয়ায় বাড়ছে ব্যাপক জনদুর্ভোগ ও ক্ষোভ বরিশের ভাইরাল শান্ত সাইকেল চুরি করার সময় হাতেনাতে আটক কুয়াকাটায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ওপর বর্বরোচিত হামলা বরিশালের মহানবীকে নিয়ে কটূক্তি করার যুবককে মারধর

চিকিৎসকের বাসায় গৃহকর্মীকে নির্যাতন, হাসপাতালে ভর্তির পর নিখোঁজ

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশিতঃ শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১
চিকিৎসকের বাসায় গৃহকর্মীকে নির্যাতন, হাসপাতালে ভর্তির পর নিখোঁজ

রাজধানীর শ্যামলীতে চিকিৎসক সিএইচ রবিনের বাসায় নির্যাতনের শিকার গৃহকর্মী বরিশালের হাসপাতাল থেকে নিখোঁজ হয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

এরই মধ্যে গৃহকর্মীকে উদ্ধারে অভিযানে নেমেছে পুলিশ। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান।

তিনি বলেন, গৃহকর্মী নিখোঁজের বিষয়ে দুপুরে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লে‌ক্সের চিকিৎসক শামসু‌দ্দোহা তৌ‌হিদ থানায় জিডি করেন। দ্রুত সময়ের মধ্যে গৃহকর্মীকে উদ্ধার করবে পুলিশ।

স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগীর স্বজন জানিয়েছেন, নির্যাতিত গৃহকর্মী নিপা বাড়ৈর চাচি মুক্তি বাড়ৈর মোবাইলে কল করে বৃহস্পতিবার রাতে হুমকি দেন অজ্ঞাত ব্যক্তিরা। তাদের হুমকিতে স্বাস্থ্য কমপ্লেক্স ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন তারা।

তবে স্বাস্থ্য কমপ্লেক্সের একটি সূত্র দাবি করেছে, নিপা বাড়ৈর চাচা তপন বাড়ৈ তাকে লুকিয়ে রেখেছেন। কারও ভয়ে এমনটি করেছেন তিনি।

উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লে‌ক্সের চিকিৎসক শামসু‌দ্দোহা তৌ‌হিদ বলেন, বৃহস্পতিবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত চাচা পরিচয়ে এক ব্যক্তি নিপাকে স্বাস্থ্য কমপ্লে‌ক্স থেকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালান। শারীরিক অবস্থা ভালো না থাকায় এবং বিষয়টি স্পর্শকাতর হওয়ায় পুলিশকে না জানিয়ে নিপাকে হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্র দিতে রাজি হয়নি। ভোর ৫টা থেকে নিপা এবং চাচি পরিচয়ে তার সঙ্গে থাকা নারীকে দেখা যায়নি। পরে থানায় জিডি করা হয়।

রাজধানীর শের-ই-বাংলা নগরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) অর্থোপেডিক ও ট্রমা বি‌শেষজ্ঞ সিএইচ রবিনের বাসায় ছয় মাস আগে নিপা বাড়ৈকে (১১) গৃহকর্মী হিসেবে নেওয়া হয়। নিপা বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের জামবাড়ি গ্রামের প্রতিবন্ধী ননী বাড়ৈর মেয়ে।

দীর্ঘদিন ধরে নির্যাতনের পর ২৩ ফেব্রুয়ারি রাত ৩টার দিকে চিকিৎসক সিএইচ রবিনের চেম্বারের সহযোগী বাসু হালদারকে দিয়ে নিপাকে বাড়িতে রেখে আসা হয়। খবর পেয়ে নিপা বাড়ৈকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ। সেখান থেকে নিপা নিখোঁজ হয়।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026
Design By MrHostBD
themesba-lates1749691102