প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে প্রিয় বরিশাল - খবর এখন স্মার্ট ফোনে বরিশালে ‘পুলিশ মেমোরিয়াল ডে’ পালিত | প্রিয় বরিশাল বরিশালে ‘পুলিশ মেমোরিয়াল ডে’ পালিত | প্রিয় বরিশাল
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
প্রিয় বরিশাল :
ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতাকে বরিশাল জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা বরিশালে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি বরিশালের সাইলো চালু না হওয়ায় বাড়ছে ব্যাপক জনদুর্ভোগ ও ক্ষোভ বরিশের ভাইরাল শান্ত সাইকেল চুরি করার সময় হাতেনাতে আটক কুয়াকাটায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ওপর বর্বরোচিত হামলা বরিশালের মহানবীকে নিয়ে কটূক্তি করার যুবককে মারধর মাদ্রাসা ও এতিমখানার জমি দখলের অভিযোগে পিতা ও দুই পুত্র কারাগারে বরিশালে ফেক আইডির প্রেমের ফাঁদ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উচ্ছাস কর্মকারের ঝুলন্ত মরদেহ সাংবাদিক বরকত হোসেন মৃধার চাচার কুলখানি অনুষ্ঠিত

বরিশালে ‘পুলিশ মেমোরিয়াল ডে’ পালিত

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশিতঃ সোমবার, ১ মার্চ, ২০২১
বরিশালে ‘পুলিশ মেমোরিয়াল ডে’ পালিত

‘মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ স্লোগান নিয়ে বরিশালে পুলিশ মেমোরিয়াল ডে-২০২১ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার সকাল ১০টায় বরিশাল জেলা পুলিশ লাইনসে পুলিশ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান সহ অন্যান্যরা।

পরে পুলিশ লাইনসের ড্রিল সেড মিলনায়তন এ উপলক্ষ্যে এক আলোচনা সভা এবং সন্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিআইজি মো. শফিকুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান। সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন।
অনুষ্ঠানে ২০১৩ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত কর্তব্যরত অবস্থায় বরিশাল জেলা ও মেট্রোপলিটন এলাকায় মৃতবরণকারী ৩৭ জন পুলিশ সদস্য পরিবারের সদস্যদের সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করেন অতিথিরা।

বরিশাল জেলা ও মেট্রোপলিটন পুলিশের সকল কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved 2018-2026,
Design By MrHostBD
themesba-lates1749691102